ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে চলা আইনি লড়াইয়ে আজ শুক্রবার (১৭ জুলাই) গুরুত্বপূর্ণ শুনানি হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সময় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনায় উঠে আসে লোকসভার প্রয়াত প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়-এর নাম। আর তাঁর নাম টেনে আনলেন কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুনানির সময় বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পক্ষে আইনিজীবী যুক্তি দেন, ৫৮ জন বিধায়ক লিখিতভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করেছিলেন। সেই পরিস্থিতিতে অধ্যক্ষের সামনে সেই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া অন্য কোনও পথ ছিল না। এই বক্তব্যের পর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে, একই রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে একজন ক্ষমতাবান এবং অন্যজন তুলনামূলকভাবে ক্ষমতাহীন হলে স্পিকারের ভূমিকা কী হওয়া উচিত, সেটাই মূল প্রশ্ন। আদালত আরও জানায়, বিষয়টি বিধানসভার অভ্যন্তরীণ বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, ফলে প্রয়োজন হলে আদালতের হস্তক্ষেপের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

শুনানির সময় তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমান স্পিকারের ভূমিকার প্রসঙ্গ টেনে প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের নিরপেক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তাঁর বক্তব্য, ‘নিরপেক্ষতা বলতে কী বোঝায়, তা সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে শেখা উচিত।’ একইসঙ্গে তিনি বর্তমান স্পিকারের সিদ্ধান্ত বাতিলের আবেদনও জানান। প্রসঙ্গত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ স্পিকারের সিদ্ধান্তে কোনও স্থগিতাদেশ দেয়নি এবং সেই সিদ্ধান্ত বহাল রেখেছিল। পরবর্তীতে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেই মামলারই শুনানি শেষ হয়েছে শুক্রবার। তবে এদিন কোনও রায় ঘোষণা করা হয়নি। ডিভিশন বেঞ্চ রায় সংরক্ষিত রেখেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?