সোমবারই দিল্লিতে ইডি কার্যালয়ে হাজিরা দিচ্ছেন অভিষেক-রুচিরা

রবিবারই সস্ত্রীক দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল তিনি হাজিরা দেবেন ইডির কার্যালয়ে। রুজিরা হাজিরা দিতে পারেন মঙ্গলবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করেছিল ইডি(ED)। পাল্টা অভিষেক দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন, যাতে তাঁদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু গত ১১ মার্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয় দিল্লির আদালত। আর তার পরেই এদিনই সস্ত্রীক দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামিকাল তিনি হাজিরা দেবেন ইডির কার্যালয়ে। রুজিরা(Rujira Banerjee) হাজিরা দিতে পারেন মঙ্গলবার। তৃণমূল(TMC) সূত্রে অন্তত তেমনটাই জানা গিয়েছে। তবে অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে ইডির জিজ্ঞাসাবাদের এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে বাংলার শাসক দল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরব হওয়ার পাশাপাশি সরন হয়েছেন তৃণমূলের অনান্য নেতা থেকে মন্ত্রী মায় সাংসদ-বিধায়কেরাও।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাই কোর্ট অভিষেকের আবেদন খারিজ করে দিলেও আইন মেনেই ইডির জেরার মুখোমুখি হতে দিল্লিতে যাচ্ছেন অভিষেক ও রুজিরা। এর আগেও দিল্লিতেই ইডি টানা আট ঘণ্টা জেরা করেছিল অভিষেককে। পরে অভিষেকের স্ত্রী রুজিরা ও অভিষেকের ব্যক্তিগত সচিবকেও জেরা করে ইডি। তারপরেও আবারও দুইজনকে তলব করেছে ইডি। তবে অভিষেক ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই জানিয়েছেন ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে কোনও প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। আর এই ঘটনাকে ঘিরেই এখন চর্চা শুরু হয়েছে জাতীয় স্তরের রাজনীতিতেও। বিজেপি(BJP) বিরোধী সবকটি রাজনৈতিক দলেরই দাবি, বিজেপির প্রতিহিংসার রাজনীতির চিত্রনাট্য অনুযায়ীই ডাকা হয়েছে অভিষেক ও রুজিরাকে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল করে কার্যত এখন নিজেদের ‘বাঘনখ’ বার করছে বিজেপি। কার্যত বিজেপির প্রতিহিংসার রাজনীতিতে আবারও এজেন্সির অপব্যবহার শুরু হয়ে গেল।

সূত্রে জানা গিয়েছে, অভিষেক ও রুজিরাকে কয়লা-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁদের কয়েকজন অফিসারকে নিয়ে টিম তৈরি করেছে। তাতে গতবারের টিমের সঙ্গে দুজন নতুন মুখ আছেন। প্রশ্নমালাও তৈরি থাকছে। তাতে আগেরবারের সামান্য পুনরাবৃত্তি থাকতে পারে। অন্যদিকে অভিষেক মাথা উঁচু করেই ইডি কার্যালয়ে যাবেন বলে এখনও পর্যন্ত ঠিক আছে। সোমবার তিনি একাই যাবেন ইডি’র কার্যালয়ে। বিজেপি যে রাজনৈতিক হয়রানির ছক করেই এজেন্সি দিয়ে খেলছে, এটা বুঝে অভিষেকও হিমশীতল মস্তিষ্কে তাঁর রণনীতি সাজাচ্ছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের