সায়নীর পাশে দাঁড়িয়েই ইডিকে নিশানা বানালেন অভিষেক

সায়নীর পাশে দাঁড়িয়েই ইডিকে আক্রমণ করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে যাই বলুক, দলের যুব সভানেত্রীর পাশে যে তিনি থাকবেন সেটা সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের মুখে অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে(Saayoni Ghosh) দু’বার তলব করেছে ইডি(ED)। প্রথম বার গেলেও দ্বিতীয় বার সায়নী আইনজীবী মারফত নথিপত্র পাঠিয়ে দিয়েছেন সিজিও কমপ্লেক্সে। ভোটের আগে সায়নীকে বার বার তলব কি রাজনৈতিক কারণে? এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রশ্ন ধেয়ে এসেছিল অভিষেকের দিকে। সেই প্রশ্নের উত্তরে রীতিমত সায়নীর পাশে দাঁড়িয়েই ইডিকে আক্রমণ করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক।

আরও পড়ুন ‘রেট মাত্র ৫ লাখ, কে ওকে উপমুখ্যমন্ত্রী বানাবে?’, কটাক্ষ অভিষেকের

এদিন সায়নী প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা বানিয়ে অভিষেক বলেন, ‘শুধু সায়নী বলে নয়, প্রতি ক্ষেত্রেই এটা করা হয়। নবজোয়ার যাত্রার মাঝে আমাকেও এক বার ইডি, এক বার সিবিআই(CBI) আলাদা করে ডেকে পাঠিয়েছে। এমনকি, আমার স্ত্রী এবং সন্তানকেও বিমানে উঠতে দেওয়া হয়নি! আটকে দেওয়া হয়েছে। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে আমি আগেও অনেক বার কথা বলেছি। যে দিন ওরা বিজেপি নেতাদেরও ডাকবে, সে দিন বুঝব এজেন্সি নিরপেক্ষ ভাবে কাজ করছে। যাঁদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের ডাকলে ইডিকে নিরপেক্ষ বলে মানব। ললিত মোদী, নীরব মোদী কিংবা বিজয় মাল্যকাণ্ডের নির্যাস কী? ইডি বা সিবিআই সেই অর্থনৈতিক তছরুপে অভিযুক্তদের কি এক দিনের জন্যেও ডাকবে না? কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা অবশ্যই ব্যবস্থা নাও। কিন্তু তলব করে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা কেন? পরিবারকে হেনস্থা কেন?’  

আরও পড়ুন শুভেন্দুকে নোটিস ধরাল কাঁথির পুলিশ, নিয়ন্ত্রণে গতিবিধি

এর পরেই অভিষেক তুলে ধরেন মহারাষ্ট্রের রাজনীতিতে অজিতের নেতৃত্বে ন’জন বিধায়কের ‘ডিগবাজি’র প্রসঙ্গও। তিনি বলেন, ‘অজিতের সঙ্গে হাত মিলিয়ে এনসিপির যে নেতারা বিজেপি-শিবসেনা সরকারে যোগ দিয়ে শপথগ্রহণ করেছেন, সেই ন’জনের বিরুদ্ধেই সিবিআই তদন্ত চালাচ্ছে। শপথগ্রহণের সঙ্গে সঙ্গে তাঁরা ধোয়া তুলসীপাতা হয়ে গিয়েছেন। ইডির কাজ তদন্ত করে মানুষের টাকা ফিরিয়ে দেওয়া। নেতাদের বেছে বেছে বিজেপিতে পাঠানো নয়। পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay) যদি দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা নিতেন, তা হলে তিনি আজ হতেন ধোয়া তুলসীপাতা। যেমন অজিত পওয়ার(Ajit Power) হয়েছেন।’

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর