লোকসভা ভোটকে সামনে রেখে শুক্রে সাংগঠনিক বৈঠকে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটকে সামনে রেখে এবার সাংগঠনিক বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটের সময় ভার্চুয়ালি এই বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যে রাজ্যে এক চলো নীতি নিয়ে চলার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতে অভিষেক কী বার্তা দেন, এখন সেটাই দেখার।

সম্প্রতি লোকসভা ভোটে রণকৌশল স্থির করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরই অভিষেকের সঙ্গে সাংসদ-বিধায়কদের বৈঠকের কথা জানা যায়। এদিন সাংসদ-বিধায়ক-ব্লক সভাপতিদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক। পাশাপাশি রাজ্যসভার চার প্রার্থীদেরও বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, বৈঠকের আগে সবাইকে একটি নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করেই বৈঠকে যোগ দেবেন সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিরা।

এর আগে বাজেট অধিবেশনে যোগ দিতে বেশ কিছুদিন দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য রাজধানীতেই ছিলেন তিনি। এরইমধ্যে ১০০ দিনের কাজের টাকা আদায় নিয়ে ধর্না কর্মসূচি চালায় তৃণমূল। ধর্নামঞ্চে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ধর্না কর্মসূচিতে দেখা যায়নি অভিষেককে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার দিল্লি থেকে ফিরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। এরপরই ভার্চুয়ালি এই বৈঠক হওয়ার কথা।

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর