মাথা বিকিয়ে দেব না, আন্দোলন আরও তীব্র হবে, জেরা শেষে জানালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রায় ৭ ঘন্টা ধরে শুক্রবার দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিন দীর্ঘ জেরার পর পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাথা বিকিয়ে দেব না’। তিনি এদিন আরও জানান, আন্দোলন আরও তীব্র হবে। দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না।

শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘প্রমাণ করুন ৫ পয়সা নিয়েছি। একটাও যোগসূত্র মিললে ফাঁসিকাঠে ঝুলব।’ এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসকে সরাতে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বলে আগেই সরব হয়েছে রাজ্যের শাসকদল। শুক্রবারই দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে সরব হয় জোড়াফুল শিবির। এদিন জেরা শেষে বেরিয়ে অভিষেক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন অভিষেক। অমিত শাহ তাঁর ছেলেকে আগে দেশপ্রেম শেখান বলে মন্তব্য করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, ‘কেউ যদি বলে কারও ছেলেকে আমি আক্রমণ করেছি বলে সিবিআই, ইডির জুজু দেখানো হচ্ছে। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে মাথানত করব না। সারা ভারতের লোককে জাতীয়তাবাদ, দেশপ্রেম শেখাচ্ছেন। গরিব মানুষদের হর ঘর তেরঙ্গা বলছেন। নিজের ছেলেকে আগে দেশপ্রেম, জাতীয়তাবাদ শেখান। তারপর অন্যকে শেথাবেন। উপনির্বাচনগুলি মুখ থুবড়ে পড়েছেন। আপনি রাজনৈতিকভাবে লড়ুন। আপনারা কী ভাবছেন, সিবিআই, ইডি দিয়ে তৃণমূলকে ধমকে চমকে চুপ  করিয়ে রাখবেন?’

উল্লেখযোগ্যভাবে এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা রাহুল গান্ধীকে পাপ্পু বলে সম্বোধন করেন, তার বিরোধিতা করে অভিষেক এদিন বলেন দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। বিজেপির পথের কাঁটা তৃণমূল বলে মন্তব্য করেন তিনি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের