দ্রৌপদী মুর্মুর বৈঠকে অনুপস্থিত ৫ বিজেপি বিধায়ক-সাংসদ, অস্বস্তিতে পদ্মশিবির

আমন্ত্রণ জানানো হয়নি ২ বিজেপি বিধায়ককে। অনুপস্থিত গেরুয়া শিবিরের ৩ বিধায়ক ও ২ সাংসদ। মতুয়া বিধায়কের অনুপস্থিতিও ভাবাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও চরম অস্বস্তিতে পড়তে হল বঙ্গ বিজেপিকে (BJP)। বঙ্গ সফরে প্রচারে এসেছিলেন এনডিএ (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (DRAUPADI MURMU)। তাঁর সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি চেয়েছিল শক্তি প্রদর্শন করতে। কথা ছিল, রাজ্যের সকল বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী। তবে তা আর হয়ে উঠল না। অনুপস্থিত থাকলেন পদ্মশিবিরের ৫ জন সাংসদ (MP) এবং বিধায়ক (MLA)।

বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ রও বেশি আসনের কথা বললেও ভাগ্যে জুটে ছিল ৭৭ টি আসন। এরমধ্যে ৭ জন ইতিমধ্যেই পদ্ম ছেড়ে ধরেছেন জোড়া ফুল। গেরুয়া তাঁবুতে ৭০ জন বিধায়ক। তবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৬৮ জনকে। ২ বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি। জানা গিয়েছে, বিধায়ক অশোক লাহিড়ীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।। বিজেপি শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থতার জন্যই আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে। প্রশ্ন উঠছে, অসুস্থতার কারণে আসতে পারবেন না জেনেও, এই বিধায়ককে অন্তত আমন্ত্রণ জানানো উচিত ছিল। অন্যদিকে আমন্ত্রণ জানানো হয়নি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে। পবন খাতায় কলমে বিজেপি বিধায়ক। তাঁর বাবা ব্যারাকপুরের সাংসদ। সদ্য ঘরওয়াপসি হয়েছে অর্জুন সিংয়ের। তবে ছেলে রয়েছেন পদ্ম শিবিরেই। দল সূত্রে খবর, বাবার দলবদলের কারণেই ছেলেকেও ডাকা হয়নি বৈঠকে।

তবে ৬৮ জন বিধায়ককেও এই দিন দেখা গেল না একসঙ্গে। বৈঠকে ছিলেন মাত্র ৬৫ জন। তাই প্রশ্ন উঠছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দক্ষতা নিয়ে। জানা গিয়েছে, বৈঠকে অনুপস্থিত ছিলেন মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী। অনুপস্থিত ছিলেন, উত্তরবঙ্গের দুই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ও নিরজ জিম্মা।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, জিটিএ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আনীত থাপা। জিটিয়েতে শপথগ্রহণ করেছেন ৪৫ জন। সেই পাহাড়ের পদ্মশিবিরের দুই বিধায়কের উপস্থিতি কামনা করেছিল বিজেপি। আশা ছিল, রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বৈঠকে উপস্থিত থাকবেন এই দুই বিধায়ক। উত্তরবঙ্গের দুই বিধায়কের অনুপস্থিতি ভাবাচ্ছে বঙ্গ বিজেপিকে। আবার মতুয়া বিধায়কের অনুপস্থিতিও ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় একাধিকবার প্রকাশ্যে বিজেপি নেতৃত্বের ওপর উগরে দিয়েছিলেন এই বিধায়ক।

অন্যদিকে, রাজ্য বিজেপিতে সাংসদ ১৬ জন।‌ তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন ২ জন। মানে, গেরুয়া শিবিরের ১৪ সাংসদ মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মুর কাছে। অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডা: সুভাষ সরকার এবং সাংসদ রাজু বিস্তা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন রাজু। তবে মঙ্গলবার অনুপস্থিত কেন? আজকের দিনে উত্তরবঙ্গের এই সাংসদের অনুপস্থিতিও কেমন যেন বেসুরো। পদ্মশিবির থেকেই জানা গিয়েছে, ডা: সুভাষ সরকার না কি অন্য ব্যস্ততার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি!

মানে, আমন্ত্রণ জানানো হয়নি ২ বিজেপি বিধায়ককে। অনুপস্থিত ৩ গেরুয়া শিবিরের বিধায়ক ও পদ্ম তাঁবুর ২ সাংসদ।

বৈঠকে উপস্থিত সাংসদ ও বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী। তাঁর আশা, অন্যান্য বিরোধীদলের জনপ্রতিনিধিরাও তাঁকে ভোট দেবেন।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর