দেহ থাকবে রবীন্দ্র সদনে, গান স্যালুটে শেষ বিদায় মনোজের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত  বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। মঙ্গলবার সকাল ৮ টা ৫০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি শোকপ্রকাশ করেছেন।  এই আবহে এবার উত্তরবঙ্গ সফর থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন,’ মনোজ মিত্রের   মরদেহ শায়িত  রাখা থাকবে রবীন্দ্র সদনে। তাঁকে   দেওয়া হবে গান স্যালুট।’ 

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী  লেখেন, ‘অভিনেতা, পরিচালক ও নাট্যকার ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।‘ আর এবার তাঁকে শেষ  শ্রদ্ধা জানাতে  গান স্যালুট দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান অভিনেতার কন্যা জানিয়ে দিয়েছেন,’ ইন্দ্রনীল সেন  আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। এদিন দুপুর ১ টায় প্রথমে  সল্টলেকের বাড়িতে যাবে তাঁর  মরদেহ । সেখান থেকেই দুপুর ৩ টে নাগাদ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে । সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।‘ পাশাপাশি তিনি আরও জানান,’ মৃত্যুর আগেই বাবার চক্ষুদান করা ছিল । ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চক্ষু দান। তাঁর চোখে দেখতে পাবেন দুজন ।‘  

আরও পড়ুনঃ ‘তাঁর অবদান অসামান্য’, মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন মনোজ মিত্র। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স এবং স্নাতক পাশ করেন। আর কলেজ জীবন থেকেই তাঁর শুরু হয় থিয়েটার যাত্রা।মনোজ মিত্রের   প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’। লিখেছেন ১০০ টির বেশি নাটক । তাই  শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন অগুনতি পুরস্কার।  থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন কিংবদন্তি শিল্পী।  তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’,’আদর্শ হিন্দু হোটেল’ এখন  মুগ্ধ করে আমজনতাকে।  তাই এদিন মনোজ মিত্রের প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ