বাংলা শিক্ষার প্রাধান্য অবশ্যই দিতে হবে : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ইমনের পর বাংলা ভাষাতে এডুকেশন নিয়ে সরব হলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শহরের এক ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatatpadhay) বক্তব্য রাখতে গিয়ে বলেন , বাংলা শিক্ষার প্রাধান্য অবশ্যই দিতে হবে। অন্যান্য ভাষা শেখার বা জানার ইচ্ছে থাকা ভালো। তবে বাংলায় বা কলকাতায় থেকে বাংলা ভাষার প্রাধান্য থাকা উচিত। অভিনেতা আরো বলেন, যারা বলেন যে তাদের বাংলাটা ঠিক আসেনা, সেটা তিনি একদমই পছন্দ করেন না।

তার কাছে বিষয়টি বেমানান বলে মনে হয়।নিজের ছেলেকে ইন্টারন্যাশন স্কুলে পড়ালেও তিনি বাংলা ভাষাটা গুরুত্ব দিয়ে তার পুত্রকে শিখিয়েছেন বলে দাবি করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ভাষার বিষয় অভিভাবকদের ইচ্ছে আর উদ্যোগী হওয়ায় পরামর্শ দেন টলিউডের অভিনেতা(Toolywood Actor) । প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যে কলকাতা পৌরসভার পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) স্পষ্ট জানিয়ে দিয়েছেন শহরে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রথম বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। প্রথম বাংলা ভাষায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।

বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠতে শুরু করেছে। কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি করে মাতৃভাষা বাংলাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। আর এরপরই শহরের সেলিব্রেটিরা প্রত্যেকেই বাংলা ভাষার পক্ষে সওয়াল করে এই ভাষাকে প্রতিষ্ঠিত করতে জোরদার দাবি তুলতে শুরু করেছে। ‘বাংলা পক্ষ’ সংগঠনের পক্ষ থেকে অনেক আগেই বাংলা ভাষা এবং বাংলা বাঙ্গালীদের গুরুত্ব দেওয়া ও তাদের প্রতি অন্যায়- অত্যাচার হলে বিক্ষোভ সংগঠিত করার কর্মসূচি নিতে দেখা যায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের