‘দরদী’ সাজতে গিয়ে  আরজি করে গিয়ে বিক্ষোভের মুখে অপর্ণা ও তাঁর সঙ্গীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। দফায় দফায় জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছে।  এই আবহে  মঙ্গলবার  আন্দেলনকারীদের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী অপর্ণা সেন। মঙ্গলবার বিকালে শ্যামবাজার মোড় থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্বজ্জনেরা। আর সেখানেই উপস্থিত হন টলিউড অভিনেত্রী।

এদিন আন্দেলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে  গেটের বাইরে বিক্ষোভের মুখে পড়তে হয়। শুধু তাই নয় হাসপাতালের বাইরে উপস্থিত ব্যক্তিরা  তাঁকে লক্ষ্য করে ‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’ বলে স্লোগান দেওয়া শুরু করে। তবে এই ঘটনায় বিশেষ কর্ণপাত করেননি অভিনেত্রী। তিনি গেট থেকে ভিতরে ঢুকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বলা বাহুল্য, শুধু অপর্ণাই নন মীরাতুন নাহারের মতো বুদ্বিজীবীরা হাসপাতাল চত্বরে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।

এদিন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অপর্ণা বলেন, ‘কলকাতার নাগরিক হিসেবে আরজি করের এই ঘটনায় আমি লজ্জিত। এই নৃশংস ঘটনার প্রতিবাদ করা উচিত প্রত্যেক নাগরিকের। ছাত্ররা যে দাবি করেছে, আমি তার সঙ্গে ১০০ শতাংশ একমত। আমি তাদের সমর্থন  জানাই।‘একই সঙ্গে তিনি বলেন, ‘ অপরাধীদের ধরতে পারলে তাদের কঠোর, কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।‘ শুধু তাই নয় অপর্ণা সেন প্রশ্ন তুলেছেন, ‘ কার নির্দেশে প্রথমে আত্মহত্যা বলা হল ? পুলিশ কেন তক্ষুনি ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করেনি ? ‘ একথায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তথা পরিচালক।

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং