মোদির রোড-শোর পাল্টা পদযাত্রা মমতার, সাক্ষী উত্তর কলকাতা

এদিন যে রুট বা পথ ধরে মোদি রোড-শো করেছেন, সেই পথ ধরেই কাল পায়ে হাটঁবেন মমতা। বার্তা পরিষ্কার, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ জুন দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ(7th Phase Polling) রয়েছে। সেই দিনই বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। আর সেই লগ্ন যত এগিয়ে আসছে, খাস কলকাতার বুকে ভোটযুদ্ধের আঁচ ততই চড়ছে। এদিন অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) উত্তর কলকাতায়(North Kolkata) রোড শো(Road Show) করেন সেখানকার বিজেপি প্রার্থী তাপস রায়ের হয়ে। এদিন দক্ষিণ কলকাতার বেহালায় সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। সেই সভা থেকেই মমতা জানিয়ে দেন, আগামিকাল তিনিও পদযাত্রা(Padayatra) করবেন উত্তর কলকাতায় সেখানকার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। সেই পদযাত্রা হবে শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাসভবন অবধি, অর্থাৎ এদিন যে রুট বা পথ ধরে মোদি রোড-শো করেছেন, সেই পথ ধরেই কাল পায়ে হাটঁবেন মমতা। বার্তা পরিষ্কার, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী।

তৃণমূল সূত্রে খবর, মমতা যে উত্তরে কলকাতায় পদযাত্রা করবেন তা আগেই ঠিক ছিল। তবে তা কবে হবে, কখন হবে আর কোন পথে তা হবে, সেটা চূড়ান্ত ছিল না। কিন্তু এদিন মমতা বেহালার সভা থেকেই জানিয়ে দেন, আগামিকাল অর্থাৎ বুধবারই তিনি পদযাত্রা করবেন, আর সেটাও শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাসভবন অবধি। সেই হিসাবে আগামিকাল মমতার রোড-শো শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে। শেষ হবে স্বামী বিবেকানন্দের বাড়িতে। উত্তর কলকাতার ভোট নিয়ে তৃণমূলের অন্দরে বিবিধ সমীকরণ আগে থেকেই কাজ করছে। লোকসভা ভোটের আগেই ওই কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে দল ছেড়েছেন তাপস রায়। তিনি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে, সুদীপের বিরুদ্ধে প্রার্থীও হয়েছেন। মমতা তাঁকে নানা সভা থেকে নিশানাও বানাচ্ছেন। দেখার বিষয় শেষ হাসি কে হাসে।  

বুধবার কলকাতার বুকে মমতার এই পদযাত্রা ছাড়াও কলকাতাতেই তাঁর আরও তিনটি কর্মসূচি রয়েছে। দুপুর ১টা নাগাদ বারুইপুরের সাগর সঙ্ঘ মাঠে জনসভা করবেন মমতা। তার পর সেখান থেকেই সোজা চলে আসবেন উত্তর কলকাতায়। দুপুর ৩টে নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হবে মমতার পদযাত্রা। সেই কর্মসূচি সেরে মেটিয়াবুরুজ এবং কালীঘাট মোড়ে দু’টি জনসভা করার কথা আছে তৃণমূল সুপ্রিমোর। সব মিলিয়ে খাস কলকাতায় ভোট যুদ্ধের আঁচ ক্রমেই চড়ছে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো