টেট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আদালতে প্রশ্ন এজি’র

টেট নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) টেট নিয়ে দায়ের হয়েছে একাধিক মামলা। দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন এজি(AG) বা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়(Soumendranath Mukherjee)। তাঁর অভিমত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মামলা করা হয়েছে। সেই কথা শুনে আদালত আগামী ৭ দিনের মধ্যে রাজ্য সরকারকে(State Government) তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে টেট(TET) নিয় জনস্বার্থ মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানেই বঙ্গ বিজেপির তরফে দায়ের করা এই জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ওই পরীক্ষার ফল বেরোয়। পরের বছর থেকে নিয়োগ শুরু হয়। আর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় চলতি বছরের ৪ মে। ৬ বছর পর মামলা কেন? যিনি মামলা করেছেন তিনি কোনও চাকরিপ্রার্থী বা শিক্ষক নন। এমনকি, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই। এই মামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে?’ এজি এদিন এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে হলফনামা জমা দেওয়ার আবেদন জানান।

এজি’র বক্তব্য শুনে আদালত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদকে যেমন হলফনামা জমা দিতে বলেছে, তেমনি রাজ্য সরকারকেও তার বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেছে। একইসঙ্গে মামলাকারীকে নতুন করে পিটিশনের কপি জমা দিতে বলেছেন। রাজ্যের বক্তব্য জানাতে হবে আগামী ৭ দিনের মধ্যে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ মে। তার মধ্যেই হলফনামা জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা সংসদকে। উল্লেখ্য ২০১৭ সালে টেটের যে নিয়োহ হয়েছিল সেই সময়া প্রায় ৩০ হাজার প্রার্থী চাকরি পেয়েছিলেন।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর