কাঞ্চনজঙ্ঘা দেখে এসেই অঘটন! হোটেলে অসুস্থ হয়ে মৃত্যু বাঙালি পর্যটকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দার্জিলিঙে ঘটল পর্যটক মৃত্যু । ঘুরতে গিয়ে প্রাণ হারালেন  দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা অমিয়নাথ ঘোষ । জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কাঞ্চনজঙ্ঘা দেখে এসেই হোটেলেই অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দার্জিলিং জেলা হাসপাতালে । আর সেখানেই প্রাণ হারান ৫৫ বছরের অমিয়নাথ ।

জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি সপরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অমিয়নাথ । ৩০ জানুয়ারি এনজিপি থেকে তারা যায় দার্জিলিঙে। ওখান থেকেই সকালে কাঞ্চনজঙ্ঘা দেখে ও আশপাশের এলাকা ঘুরে হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন অমিয়নাথ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । সেখানেই প্রাণ হারান অমিয়নাথ । পরিবারের তরফে জানা গিয়েছে, শনিবার তাদের টাইগার হিল ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আর ঘুরতে যাওয়া হল না প্রৌঢ়ের । তারআগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারান ।

এই ঘটনা প্রসঙ্গে জিটিএ হেলথ ইনচার্জ রাজেশ চৌহান জানিয়েছেন, ‘রাতে আচমকা অসুস্থ বোধ করেন ওই পর্যটকের । তারপর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তিনি প্রাণ হারান । দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে ।‘  বলা বাহুল্য, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও দার্জিলিঙে বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছিল। এর এক মাসের মধ্যেই ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি । আর তাতেই পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু