কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে এক ঘন্টা দাঁড়িয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ : এবার কলকাতাগামী বিমানে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের কলকাতাগামী বিমানে বিপত্তি দেখা দেওয়ায় বাতিল সেই বিমান। বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্লেসের  প্লেন ছাড়তে দেরি। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর IX 1511-তে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এর জেরেই বিমান ছাড়তে দেরি হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের বিকল্প বিমানে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বা মূল্য ফেরত দিয়ে টিকিট বাতিলের ব্যবস্থাও করা হয়েছে। জানা গিয়েছে, হিন্ডন বিমানবন্দর থেকে একটি বিমান কলকাতায় আসার কথা ছিল। রানওয়েতে থাকাকালীন টেক অফের একটু আগেই ওই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সেই কারণে ওই বিমানে ছাড়তে দেরি হয়। এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। ওই বিমান ঠিক করা সম্ভব না হওয়ায় বিকল্প বিমানে যাত্রীদের পাঠানো হয়েছে।

বিমানবন্দর সূত্রের মতে, বিমানটি রানওয়েতে ট্যাক্সি চালিয়ে যাওয়ার পর ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই শেষ মুহূর্তের ত্রুটি ধরা পড়ে। বিমানের ক্রুরাই এই ত্রুটি প্রথমে দেখতে পায়। কী ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু ওই বিমানটির ত্রুটি সারাই করতে সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি দেখার জন্য গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল। তাঁরাই বিষয়টি দেখে ওই বিমান বদল করার কথা বলে। ফলে অন্য বিমানে যাত্রীদের নিয়ে যেতে দেরি হয়।

 

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী