সরকারি চাকরির প্রলোভন দিয়ে ২০ লাখ টাকার প্রতারণা ,গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। কিরণ এবং হিরণ চৌধুরী নামে দুই ব্যক্তিকে বর্ধমানের পইচুর অঞ্চল থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার(Airport P.S.) পুলিশ। বৃহস্পতিবার তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। কিছুদিন আগে স্থানীয় যুবক সিন্টু ঘোষ অভিযোগ করেন, ওই দুই ব্যক্তি সরকারি চাকরি পাইয়ে দেবে বলে তার কাছ থেকে দফায় দফায় প্রায় কুড়ি লক্ষ টাকা আদায় করে। কিন্তু দীর্ঘদিন কেটে যাবার পরেও চাকরি না পাওয়ায় তিনি এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করে। অবশেষে গ্রেফতার হন দুই প্রতারক।

অন্যদিকে,অভিনব বুদ্ধিমত্ততে ৭০ গ্রাম সোনার গয়নার সহ ৭ ছিনতাইবাজকে গ্রেফতার করল ক্যানিং পুলিশ । বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়।গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার(Canning P.S.) পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে সাত ছিনতাইবাজকে গ্রেফতার করল । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ গ্রাম সোনার গহনা। টুথপেস্টের(Tooth Pest) টিউবের মধ্যে করে সোনার হার লুকিয়ে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা।

দুরপাল্লার ট্রেনে ছিনতাই করে এই সোনার গহনা লুট করেছে অভিযুক্তরা বলে তদন্তে জানতে পেরেছে ক্যানিং থানার পুলিশ। হাওড়া থেকে সেই গহনা নিয়ে ক্যানিং ফেরার পথে তালদি বাজারের(Taldi Bazar) কাছে এঁদেরকে ধরে ফেলে পুলিশ। ধৃতদেরকে আজ আলিপুর আদালতে(Alipur Court) পেশ করা হয়।এই চক্র কত দিন থেকে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের