রাজনৈতিক প্রতিশোধ! অনিল বিশ্বাস স্মারক বক্তৃতায় আমন্ত্রণ পেলেন না মেয়ে অজন্তা

এবারে দলের সদস্যপদ পুনর্নবীকরণ করাননি অজন্তা বিশ্বাস। তা না করালেও এসেছিলেন এন্টালিতে আয়োজিত সিপিএমের রক্তদান শিবিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রতিশোধ! প্রয়াত বাম (LEFT) নেতার স্মারক বক্তৃতায় স্থান পেলেন না তাঁর মেয়েই! হ্যাঁ, এমনটাই হয়েছে। অনিল বিশ্বাসের (ANIL BISWAS) মেয়ে অজন্তা বিশ্বাস (AJANTA BISWAS) আমন্ত্রণ পাননি তাঁরই বাবার স্মারক বক্তৃতায়। সিপিএমের (CPIM) ছাত্র সংগঠন এসএফআই (SFI)। এসএফআইয়ের প্ত্রিকা ‘ছাত্র সংগ্রাম’ পত্রিকা। সেই পত্রিকার প্রতিষ্ঠা দিবসে আয়োজন করা হয়েছে, অনিল বিশ্বাস স্মারক বক্তৃতা। আর এই অনুষ্ঠানেই প্রয়াত নেতার মেয়েকে ব্রাত্য রাখলেন উদ্যোক্তারা। পাঠানো হয়নি আমন্ত্রণপত্রও।

আগেও পালন করা হয়েছে পত্রিকার প্রতিষ্ঠা দিবস। সেখানে দীর্ঘদিন ধরে উপস্থিত থাকতেন অজন্তা বিশ্বাস। আর এবারে তাঁকে ডাকাই হল না। কেন এই রকম সিদ্ধান্ত, তা নিয়ে উঠেছে প্রশ্নও। প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য। সূত্রের খবর, আলিমুদ্দিনের আড়ম্বরহীন আলোচনায় বারবার উঠেছে এই প্রশ্নই। ‘ছাত্র সংগ্রাম’ (CHHATRA SANGRAM) পত্রিকা তৈরি হয়েছিল অনিল বিশ্বাসের হাত ধরেই। এই পত্রিকার প্রতিষ্ঠা দিবস ১৫ জুন। ৫৭ তম বার্ষিকীতেই আয়োজন করা হয়েছিল স্মারক বক্তৃতার। সেখানে বাদ থাকলেন তাঁরই মেয়ে। এসএফআইয়ের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, জ্ঞানমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে কাওকেই আলাদা করে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ, প্রবেশ ছিল অবাধ।  

এবারে দলের সদস্যপদ পুনর্নবীকরণ করাননি অজন্তা বিশ্বাস। তা না করালেও এসেছিলেন এন্টালিতে আয়োজিত সিপিএমের রক্তদান শিবিরে। তবে এখানে বাদ পড়লেন কেন? উঠছে সেই প্রশ্ন। প্রসঙ্গত, এর আগে নিয়মিত অনিল বিশ্বাসের স্ত্রী ও কন্যা আসতেন পত্রিকার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। আর এবারে বাবাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্রাত্য কন্যাই? এর আগে তৃণমূলের (TMC) মুখপত্র ‘জাগো বাংলায়’ (JAGO BANGLA) ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ লিখতে গিয়ে তাঁর কলমে উঠে এসেছিল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। তাতেই কোপের মুখে পড়েছিলেন অনিল কন্যা। সেই জন্যই বাদ গেল তবে তাঁর নাম!

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র