আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার প্রশংসা করে সাসপেন্ড হয়েছিলেন আগেই, এবার সিপিএম-সঙ্গে ইতি অজন্তার

নিজস্ব প্রতিনিধি: দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল আগেই। এবার তা পাকাপাকিভাবেই বিচ্ছেদে পরিণত হল। সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বলে মনে করছেন রাজনীতির বিশেষজ্ঞদের একাংশ।

সূত্রের খবর, দলের সদস্যপদ নবীকরণ করার জন্য নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অজন্তা বিশ্বাস তা করেননি। আর এর ফলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন তিনি সম্পর্ক চোকালেন দীর্ঘ ৩৪ বছর বাংলায় ক্ষমতায় থাকা সিপিএম পার্টির সঙ্গে। প্রসঙ্গত, তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে একটি নিবন্ধ লিখেছিলেন অজন্তা বিশ্বাস। আর সে কারণে প্রয়াত সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের কন্যাকে শোকজ করা হয়েছিল দলের তরফে। কিন্তু তাঁর জবাব  সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত সাসপেন্ড করে দল। ছ’ মাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছিল সিপিএমের তরফে। পেশায় অধ্যাপক অজন্তা বিশ্বাস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়কে প্রশংসা করে জোড়াফুল শিবিরের মুখপত্রে দুটি কিস্তি লেখেন। ‘জাগো বাংলা’-য় সেই লেখা প্রকাশিত হওয়ার পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের কন্যার এমন লেখা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা। এর পর নড়েচড়ে বসে সিপিএমের রাজ্য নেতৃত্ব। অজন্তার লেখার প্রথম কিস্তি ছাপার পরই সিপিএমের তরফ থেকে অজন্তাকে সেই লেখা প্রত্যাহার করতে বলা হয়৷ কিন্তু তা করেননি অজন্তা৷ নিজের অবনস্থানে অনড় ছিলেন অনিল-কন্যা। এর পর শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে ছ’ মাসের জন্য সাসপেন্ড করা হয়৷ সূত্রের খবর, এর পর আর সিপিএমে নিজের সদস্যপদ নবীকরণ করেননি অজন্তা বিশ্বাস৷

উল্লেখ্য এর আগে আরএসপি নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী বাম শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন, তৃণমূলে যোগ দিয়ে তিনি পুরসভার কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন৷

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ