চিন্ময় প্রভুকে নিয়ে ইসকনের পাশে দাঁড়াতে চায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং মডারেট মুসলিমদের গণহত্যার বিরুদ্ধে ইতিপূর্বেই প্রতিবাদে গর্জে উঠেছে ভারতের প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা(Akhil Bharat Hindu Mahasava) । রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একদিকে তারা যেমন ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশীদের সামাজিকভাবে বয়কট করার ডাক দিয়েছে, বাংলাদেশের হাই কমিশনে ডেপুটেশন জমা দিয়ে উষ্মা প্রকাশ করেছে। এছাড়া প্রকাশ্য রাস্তায় এবং মেট্রো স্টেশন গুলোর সামনে বাংলাদেশী কোম্পানির খাদ্যবস্তু এবং পোশাক আগুনে জ্বালিয়ে দিয়েছে ।

বাংলাদেশের পণ্য কিনে কুকুরকে খাইয়েছে খোলা রাস্তায়।সেই রকম বুধবার তারা আরো এক ধাপ এগিয়ে হিন্দু মহাসভার বিশিষ্ট আইনজীবীদের নিয়ে গঠিত শাখা সংগঠন “ন্যায়বিচার মঞ্চ” আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ে ইসকন কর্তৃপক্ষকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে অন্যায় ভাবে আটক করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও লজ্জা দেয় । শুধু তাই নয় ,সারা পৃথিবীতে কৃষ্ণের বাণী প্রচার এবং সমাজসেবা করার জন্য প্রসিদ্ধ আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইসকন যেভাবে কাজ করে আসছে তার পরেও তাদের সমাজের ক্যানসার বলে চিহ্নিত করে প্রকাশ্যে গণহত্যা করার হুমকি দিচ্ছে ইসলামিক মৌলবাদী সন্ত্রাসীরা । আর সেটা দেখে বাংলাদেশের তথাকথিত মোল্লা অন্তর্বর্তী ইউনূস সরকার তাদের আরো উৎসাহিত করছে এবং একই ভাষায় কথা বলছে। এর থেকেই প্রমাণিত হয় বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নেই, সারা দেশটাই নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসবাদী সংগঠন ।

শুধু তাই নয়, সরকারী আমলা এবং বি.এন.পি. নেতারা হুঙ্কার দিচ্ছে কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা এবং অসম, ত্রিপুরা সহ উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেওয়ার । এটা সন্ত্রাসবাদীদের “গাজবা ই হিন্দ” নামক সন্ত্রাসেরই অংশ । এই বিষয়কে লঘু করে দেখা মূর্খামি । পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের উপরই আমাদের শ্রদ্ধা এবং আস্থা রয়েছে । কিন্তু এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ রয়েছেন । আমরা ভারত সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপ আশা করছি । স্বাধীনতার পর থেকে আজ অবধি সম্ভবত ভারতের অতিরিক্ত সহনশীলতা, ধৈর্যশীলতা এবং তোষণের মূলক বৈদেশিক নীতির জন্যই বৈদেশিক শক্তি উগ্রতা দেখানোর সুযোগ পায় এবং প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক খারাপ এই কারণে খারাপ । বুধবার হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন, বাংলাদেশে যেভাবে শিশু ও মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে তা এক কথায় মানবতার লজ্জা । ক্ষমা পরম ধর্ম হলেও ধর্ম রক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রমাণ দিয়েছেন অস্ত্র ধারণ করা প্রয়োজন । মহিলা মোর্চার সদস্যা প্রজ্ঞা ভারতীর বক্তব্য আমরা কোন মূল্যেই আর অত্যাচার সহ্য করতে আগ্রহী নই । প্রয়োজনে প্রতিরোধ ও প্রতিশোধ নেওয়া প্রয়োজন ।

হিন্দু মহাসভার আইনী উপদেষ্টা অ্যাডভোকেট দীনেশ পানি বললেন যেহেতু ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে(International Court Of Justice) ব্যক্তিগত ভাবে যাওয়া যায়না তাই সাংগঠনিক ভাবেই হিন্দু মহাসভা ইসকনের সাথে আলোচনা করে বাংলাদেশের ইসকনের পাশে দাঁড়াতে আগ্রহী । এক্ষেত্রে মানুষের নিরাপত্তা ও ধর্মাচরণের অধিকার আন্তর্জাতিক মানবাধিকার আর্টিকেলের আঠেরো নম্বর ধারা এবং উনিশ নম্বর ধারা লঙ্ঘিত হচ্ছে বলেই আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে কেস করতে বাধ্য হচ্ছি । ইসকন শীর্ষকর্তৃপক্ষও আজকের কর্মসূচির জন্য অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের