Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অখিলেশের হয়ে ভোটপ্রচার, ৮ ফেব্রুয়ারি যোগী রাজ্যে মমতা!

শিয়রে উত্তরপ্রদেশের নির্বাচন, ২০২৪-এর দিল্লি দখলের রোডম্যাপ তৈরি হবে সেই রাজ্য থেকেই। তাই গোটা দেশ তাকিয়ে রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচনের দিকেই

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে উত্তরপ্রদেশের নির্বাচন, ২০২৪-এর দিল্লি দখলের রোডম্যাপ তৈরি হবে সেই রাজ্য থেকেই। তাই গোটা দেশ তাকিয়ে রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচনের দিকেই। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। হাল ছেড়ে দিচ্ছে না অখিলেশের সপা। আসন্ন উত্তরপ্রদেশের নির্বাচনই অখিলেশ সহ সমস্ত বিজেপি বিরোধী দলের কাছেই গুরুত্বপূর্ণ। তাই দাঁত কামড়ে পড়ে রয়েছে সকলেই। বিজেপিকে হারাতে একাধিক কৌশল নিয়েছেন সপা প্রধান। যার মধ্যে অন্যতম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে প্রচার। আর সেই কাজেই মঙ্গলবার কলকাতায় এসেছিলেন সপা নেতা তথা বাংলার প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। অখিলেশের দূত হিসেবে এসে এদিন কালীঘাটে বৈঠক শেষে কিরণময় জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি লখনউতে সপার প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি র‍্যালি করবেন মমতা। সঙ্গে থাকবেন অখিলেশ।

যেহেতু করোনার প্রকোপ রয়েছে তাই উত্তরপ্রদেশের নির্বাচনে প্রকাশ্যে সভা ও লোক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাই ভার্চুয়ালি সভা করবেন তৃণমূল নেত্রী ও সপা প্রধান। সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ এও জানিয়েছেন, ‘তৃণমূল উত্তরপ্রদেশে কোনও প্রার্থী দেবে না। যেহেতু বাংলার বিধানসভা নির্বাচনে সপা কোনও প্রার্থী দেয় নি। পাল্টা জয়া বচ্চনকে পাঠিয়ে ছিলেন প্রচারে তাই রাজনৈতিক সমঝোতার খাতিরে উত্তরপ্রদেশে প্রার্থী দেবে না তৃণমূল। ৮ ফেব্রুয়ারি লখনউতে যুগ্মভাবে সভা করবেন অখিলেশ ও মমতা। পরবর্তীতে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবেন দুই নেতাই। এছাড়াও বারাণসীতেও ভোটপ্রচার করবেন মমতা ও অখিলেশ যাদব।’

সপা নেতা চাইছেন বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতাকে ব্যবহার করতে। একুশের নির্বাচনে যেভাবে মোদি-শাহের রথকে থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তা গোটা দেশেই আলোচিত। তাই এই মুহূর্তে মোদি বিরোধী সর্বভারতীয় মুখ হিসেবে মমতাকেই সামনে রেখে ভোটপ্রচার করতে চাইছেন অখিলেশ। আর তাই কিরণময় নন্দকে দূত হিসেবে বাংলায় পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সপা নেতা।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের