CAA নিয়ে নীরবই থাকলেন শাহ, ধাক্কা বঙ্গ বিজেপির, ক্ষুব্ধ মতুয়ারা

মতুয়া সম্প্রদায় বড় আশা নিয়ে বসে ছিলেন। তাকিয়ে ছিলেন বঙ্গ বিজেপির নেতারাও। কিন্তু সবাইকে নিরাশ করে CAA নিয়ে কোনও বার্তাই দিলেন না শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঁওতাবাজি দিয়ে ভোট নেওয়া যায়, কিন্তু প্রতিশ্রুতি যে রক্ষা করা যায় না বা করা হয় না সেটা বাংলার(Bengal) মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। ২ দিনের সফরে বাংলায় এসেছেন শাহ। তাঁর সেই সফরের দিকে বিশেষ ভাবে তাকিয়ে ছিল মতুয়ারা(Matuya)। তাকিয়ে ছিলেন বঙ্গ বিজেপির নেতারাও। যদি নাগরিকত্ব সংশোধন আইন বা CAA নিয়ে কোন বার্তা দেন শাহ। কিন্তু কোনও বার্তাই দিলেন না তিনি। কার্যত CAA নিয়ে নীরবই থাকলেন তিনি। আর তার জেরে ক্ষুব্ধ হল মতুয়ারা। ধাক্কা খেল বঙ্গ বিজেপিও। আর বাংলার মানুষ দেখলেন বিজেপির(BJP) ভাঁওতাবাজির আরও একটা নিদর্শন।

আরও পড়ুন ২৫এ ভোকাট্টা মমতার সরকার, ষড়যন্ত্র নিজেই ফাঁস করলেন শাহ

মতুয়ারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের দাবি জানাচ্ছে। রাজ্যের ৮০টি বিধানসভা কেন্দ্র মতুয়াদের দ্বারা প্রভাবিত। ১২টি লোকসভা আসনে সেই প্রভাব রয়েছে। সেই হিসাব মেপেই ২০১৯ সালের লোকসভা ভোটের সময় এই শাহ আর বিজেপির নেতারা বারংবার বাংলায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা মতুয়াদের নাগরিকত্ব দেবেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এসে এই আইন প্রণয়ন ও মতুয়াদের নাগরিকত্ব প্রদানের অঙ্গিকার করে গিয়েছেন বাংলার মাটি থেকে। তার জেরে মতুয়ারা দুইহাত ঢেলে ভোট দিয়েছিল বিজেপিকে। যার জেরে উনিশের ভোটে বনগাঁ, রানাঘাট, উত্তর মালদা, কোচবিহার, রায়গঞ্জে পদ্ম ফুটেছিল। কিন্তু তারপর আর এগোয়নি বিজেপি নেতৃত্ব। বরঞ্চ যতদিন যাচ্ছে এই আইনের রূপায়ণ নিয়ে ক্রমশই মুখে কুলুপ আঁটছে তাঁরা। উনিশের ভোতে জিতে কেন্দ্র সরকার CAA নিয়ে একপাও এগোয়নি। এই আইনকে রূপায়িত করার জন্য সহায়ক আইন আজও তৈরি করতেই পারেনি কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার।

আরও পড়ুন ৩৫’র লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শাহ, মাথায় হাত গেরুয়ার

একুশের ভোটে এসে শাহ বলেছিলেন, কোভিডকাল কেটে গেলেই তাঁরা এই আইন নিয়ে এগোবেন। কিন্তু আইন হিসাবে স্বীকৃতি দেওয়ার পরেও CAA প্রয়োগ কেন হচ্ছে না, তা নিয়ে কোনও যোগ্য জবাব দিতে পারেননি শাহ। কার্যত সেই সময় থেকেই মানুষ বুঝতে পারছিলেন এটা শাহদের নয়া ভাঁওতা ছাড়া আর কিছুই নয়। আর তার জেরে একুশের ভোটে কিছুটা হলেও মতুয়া ভোট ফিরে পায় তৃণমূল। একই সঙ্গে বাংলার মাটিতে বিজেপির নেতাদের পড়তে শুরু করেন মতুয়াদের ছুঁড়ে দেওয়া প্রশ্নের মুখে। বাংলার বিজেপি জনপ্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যেও অসন্তোষ দেখা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আশা করেছিলেন এদিনের সভা থেকে CAA নিয়ে হয়তো কোনও বার্তা দেবেন শাহ। কিন্তু সেই আশায় এদিন জল ঢেলে দিয়েছেন শাহ। নীরব থেকে গিয়েছেন এই আইন নিয়ে। আর তার জেরেই মতুয়ারা রীতিমত ক্ষিপ্ত হয়ে উঠেছেন যার আঁচ বিজেপিকে পোহাতে হবে পঞ্চায়েত নির্বাচনে।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া