‘লড়াই করতে না চাইলে বাড়িতে বসে থাকুন’ দলীয় নেতাদের কড়া বার্তা অমিতের

শুক্রবার নিউটাউনের এক বেসরকারি হোটেলে বিজেপি রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির অন্দরে চলা গোষ্ঠীকোন্দলে কতটা বিরক্ত দলের শীর্ষ নেতৃত্ব, তা বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউটাউনের এক বেসরকারি হোটেলে বিজেপি রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাখঢাক না রেখে তিনি বলেন, ‘বিধানসভা ভোটে বাংলার ক্ষমতা দখল করতে না পারার জন্য হতাশ হওয়ার কিছু নেই। কেননা বিজেপির উপরে বাংলার মানুষের যে এখনও আস্থা রয়েছে তা শিলিগুড়ির সভাতেই বুঝতে পেরেছি। মানুষের সেই আস্থার প্রতি সম্মান দিতে লড়াই চালিয়ে যেতে হবে। বিরোধী দলে থাকলে অবশ্যই লড়াই করতে হবে। যাঁরা লড়াই করতে ভয় পাচ্ছেন তাঁরা বাড়িতে বসে থাকুন।’

উত্তরবঙ্গ থেকে ফিরে এদিন প্রথমে কাশীপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাশীপুর থেকে সরাসরি নিউটাউনের বেসরকারি হোটেলে পৌঁছন। প্রথমে ঠিক ছিল সাংগঠনিক পদাধিকারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন তিনি। শেষ পর্যন্ত  সময়াভাবে একইসঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর বৈঠকে বিধানসভা ভোটের পর বঙ্গ বিজেপির অন্দরে যে ডামাডোল চলছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অমিত শাহ। 

বাংলায় দলের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের উদ্দেশে বলেন, ‘বিরোধী দলে থাকলে অনেক কিছু সহ্য করতে হয়। আমার বিরুদ্ধেও ৫০টির মতো মামলা রয়েছে। কিন্তু মামলার ভয়ে ঘরে বসে থাকলে চলবে না। লাগাতার আন্দোলনে থাকতে হবে। যারা আন্দোলন করতে ভয় পাবেন, তাঁরা ঘরে চুপ করে বসে থাকুন।’

রাজ্যে একের পর মামলায় সিবিআই তদন্ত নিয়ে মাত্রাতিরিক্ত উল্লসিত না হতেও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর বৈঠকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিবিআই নিজেদের মতো তদন্ত করবে। তা নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই। লাগাতার  আন্দোলনের রাস্তায় থাকতে হবে।’

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’