চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহের বঙ্গ সফরের কাটছাঁটে মনমরা বাংলার বিজেপি

নিজস্ব প্রতিনিধি: কত কিছু না করার কথা ছিল। ৩ দিনের জন্য আসবেন, বাঘ দেখবেন, ডোনার নাচ দেখবেন, উত্তরবঙ্গে(North Bengal) যাবেন, দক্ষিণবঙ্গে মিটিং করবেন! কিন্তু তা আর হল কই। ৩ দিনের সফর একে তো পিছিয়ে গেল, তারওপর আবার ৩ দিনের জায়গায় মাত্র ১ দিনের জন্য আসবেন তিনি। স্বাভাবিক ভাবেই এখন বিষণ্ণতা ছড়িয়েছে বঙ্গ বিজেপির(BJP) অন্দরে। প্রশ্নও উঠছে, ১ দিনের জন্য এসে লাভ কী! যদিও ওয়াকিবহাল মহলের দাবি, লাভ যে আর বিশেষ নেই সেটা বুঝেই নিজের সফরে রাশ টানলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বেশ বুঝে গিয়েছেন, হাতে গোনা কটা নেতা বাংলার(Bengal) বুকে দলে থেকে গেলেও বাকিগুলো ধুয়ে মুছে বেরিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। বাংলা আর ২০২৪-এ ১৮জন সাংসদ তুলে দিচ্ছে না। তাই বাংলাতেও আর বেশি সময় কাটাতে রাজি নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।  

শাহের শাহী সফর শুরু হওয়ার কথাছিল এদিন অর্থাৎ বুধবার থেকেই। কিন্তু একদম শেষ মুহুর্তে তা পিছিয়ে গিয়েছে ১দিনের জন্য। বুধবারের পরিবর্তে তিনি আসছেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারে। তবে ৩ দিনের জন্য নয়, মাত্র ১দিনের সফরে আসছেন তিনি। আগামিকাল সকালে তাঁর আগমন ঘটবে, শুক্রবার সকালেই তিনি বিদায় নেবেন। একুশের বিধানসভা নির্বাচনে এই অমিত শাহই হাঁক পেড়েছিলেন, ‘আবকে বার ২০০ পার’। কিন্তু বাংলার জনতা বিজেপির রথকে ৭৭ আসনেই আটকে দিয়েছিল। স্বাভাবিক ভাবেই ভোটের জন্য বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করা মোদি-শাহ-নাড্ডারা আর বাংলা মুখো হতে চাইছেন না। প্রধানমন্ত্রী ভোটের পরেও বাংলায় ১-২বার পা রাখলেও শাহের এটা প্রথম সফর ছিল বাংলার বুকে একুশের নির্বাচনের পরে। তাই বঙ্গ বিজেপির সাংসদ, বিধায়ক, নেতামন্ত্রী থেকে আম কর্মী ও সমর্থকরা বেশ উৎসাহী ছিলেন শাহের সফর নিয়ে। কিন্তু এখন তাঁরাই ডুবে গিয়েছেন হতাশায়। নিজেরাও বুঝছেন, বাংলায় বিজেপির আর কোনও ভবিষ্যৎ নেই বুঝেই এখানে সময় কম দিচ্ছেন শাহ।  

আপাতত যেটুকু জানা গিয়েছে, শাহ আসছেন আগামিকাল। দিল্লি থেকে বিমান যোগে কলকাতায় এসে তিনি হেলিকপ্টার করে যাবেন হিঙ্গলগঞ্জ, কল্যাণী এবং হরিদাসপুরে। এই ৩ জায়গায় তিনি বিএসএফের(BSF) সীমান্ত চৌকিতে যাবেন। বিএসএফের একটি মিউজিয়ামও উদ্বোধন করবেন। তারপর বিকেলে তাঁর আবার কলকাতায় ফিরে আসার সূচি রয়েছে। শুক্রবার সকালেই তিনি ফের দিল্লি ফিরে যাবেন। তার আগে সকালে রাজারহাটে একটি পাঁচতারা হোটেলে বঙ্গ–বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ফলে উত্তরবঙ্গের বুকে তাঁর যে সভা করার কথা ছিল তা নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেরই অভিমত যে উত্তরবঙ্গ উনিশের নির্বাচনে দুই হাত ঢেলে ভোট দিয়েছে সেই উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষই এখন বিজেপি বিমুখ হয়ে গিয়েছে। উনিশে বিজেপির জেতা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টি বিধানসভা কেন্দ্রেই একুশের ভোটে জয়ের মুখ দেখেছে তৃণমূল। আবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি ২০১৯শের ভোটে জিতলেও একুশের ভোটে সেই লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মধ্যে ৪টিতেই জয়ের মুখ দেখেছে তৃণমূল। স্বাভাবিক ভাবেই শাহ বুঝে গিয়েছেন এখনই যে ২০২৪-এ উত্তরবঙ্গ থেকে ১-২টি বাদে আর কোনও আসনই হয়তো আসবে না। তাই সেখানে সভা করতে নাও যেতে পারেন তিনি।

তবে শাহের শাহী সফর কাটছাঁটের জেরে দলের মনোবল হারানো কর্মীদের ভোকাল টনিক দিতে দিলীপ ঘোষ জানিয়েছেন, শাহের সফর ১ দিনের জন্য হলেও আগামী দিনে রাজ্যে নিয়মিত আসবেন মোদি-শাহ-নাড্ডা। দিলীপ চাইছেন এই ৩জন আবার বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করুন। যদিও সেই দাবি কতখানি পূরণ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ বঙ্গ বিজেপির অন্দরেও। যদিও ড্যামেজ কন্ট্রোল করতে বঙ্গ বিজেপি নেতৃত্বের এখন নয়া ঘোষণা, আগামী কয়েক মাসের মধ্যে ফের শাহের এই ধরনের সফরের পরিকল্পনা করা হচ্ছে। শাহ চলে যাওয়ার পর আগামী মাসেই রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনিও একাধিক জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন। আসবেন খোদ প্রধানমন্ত্রীও। এর জন্য বঙ্গ বিজেপির তরফে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে মোদি-শাহ-নাড্ডা ঘুরিয়ে ফিরিয়ে এ রাজ্যে আসেন। তবে সেটা কতখানি বাস্তব হবে তা নিয়ে খটকা থাকছেই।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ