RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

উত্তর শহরতলির এক বৃদ্ধ দম্পতি RERA’র দ্বারস্থ হয়ে সুবিচার পেলেন ৭ বছরের মধ্যেই। ফেরত পেলেন প্রায় ২১ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুক্তি মতো মোটা অঙ্কের টাকা প্রোমোটিং সংস্থাকে দেওয়ার পরেও মেলেনি ফ্ল্যাট। এমন অভিযোগ হামেশাই শোনা যায় কলকাতা ও শহরতলির বুকে। কিন্তু যারা এই সব ঘটনার শিকার হন তাঁদের কতজন সুবিচার পান? বাম জমানায় কার্যত কেউই পেতেন না। আদালতে মামলা করলেও দ্রুত তা নিষ্পত্তি হতো না। তৃণমূলের জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই ধরনের ঘটনার যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য West Bengal Real Estate Regulatory Authority বা RERA-কে আরও সচল করে তুলেছেন। সেই সূত্রেই উত্তর শহরতলির এক বৃদ্ধ দম্পতি RERA’র দ্বারস্থ হয়ে সুবিচার পেলেন ৭ বছরের মধ্যেই। জানা গিয়েছে ঘোলার বাসিন্দা ওই দম্পতি(Old Couple) চুক্তি মতো মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, প্রোমোটিং সংস্থাকে(Promoting Company)। কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও সেই ফ্ল্যাট না পাওয়ায় তাঁরা বাধ্য হন ২০১৭ সালে RERA’র দ্বারস্থ হতে। সেখানেই সেই অভিমযোগ মামলার শুনানি শেষে RERA’র তরফে নির্দেশ দেওয়া হয় সুদ সহ মূল টাকা অভিযোগকারী দম্পতিকে ফেরত দিতে হবে।

যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরবর্তী সময় হাওড়ার শিবপুরের প্রোমোটিং সংস্থা আবেদন জানায় West Bengal Real Estate Appellate Tribunal-এ। কিন্তু সেখানে আগেই জানিয়ে দেওয়া হয় যে RERA’র নির্দেশ মতো ওই দম্পতিকে টাকা ফেরত না দেওয়া হলে মামলার শুনানিই করা হবে না। তার জেরে হাওড়ার শিবপুরের ওই প্রোমোটিং সংস্থা তড়িঘড়ি উচ্চহারে সুদ ছাড়াই ১২ লক্ষ ১৯ হাজার ৫৮৩ টাকা ওই দম্পতিকে ফেরত দেয়। কিন্তু তারপরেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান তথা বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, সমস্ত সুদের টাকা দম্পতিকে না মেটালে বেঞ্চ মামলা শুনবে না। এরপরই তড়িঘড়ি বাকি ৮ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ টাকা মিটিয়ে দেওয়ার পরেই শুনানি শুরু হয়।

কিন্তু বেঞ্চ আপিল মামলায় প্রোমোটার সংস্থার আর্জিকে বাতিল করে দিয়ে পূর্ববর্তী আদেশকেই বহাল রাখে। শুধু তাই নয়, বেঞ্চের কড়া মন্তব্য, অভিযুক্ত প্রোমোটার সংস্থাটি যে কাজ করেছে, তা সম্পূর্ণ বেআইনি। তাদের কাজকর্মের ছিল অসাধু উদ্দেশ্য। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ম কানুনকে অগ্রাহ্য করে ওই প্রোমাটার সংস্থাটি কাজকর্ম করেছিল। তারা পুরনিগমের কোনও নিয়ম কানুন মানেনি। এমনকী তারা সুকৌশলে ফ্ল্যাটের তলও বাড়িয়েছে। ছিল না ফ্ল্যাটের সিসি। সব মিলিয়ে পুরো বিষয়টি ছিল সম্পূর্ণ অবৈধ।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা