সিবিআই তদন্ত চেয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে আনিসের পরিবার

রায়কে চ্যালেঞ্জ করে এবার সিবিআই তদন্ত চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা ও দাদা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আনিস মৃত্যুর তদন্তভার সিবিআইকে না দিয়ে সিটের তদন্তে আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সিবিআই তদন্ত চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা ও দাদা। এদিন আনিসের পরিবারের তরফে জানানো হয়, তথ্যপ্রমাণ লোপাট করতে পারে পুলিশ। তাই সিটে কোনও রকম আস্থা নেই তাঁদের।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রায়ের পর মৃত ছাত্র নেতা আনিস খানের দাদা সাবির খান জানান, ‘ভুয়ো তদন্ত তো করেইছে সিট। ওরা তো বলেনি, গত দু’বছর ধরে আনিসের কী ঝামেলা চলছিল! তার রিপোর্ট কেন নেই? আনিসকে খুনের হুমকি দিয়েছিল, সেই রিপোর্টই বা কোথায়?’ তাদের ওপর হামলা করতে পারে বলেও আশঙ্কা করছেন আনিসের দাদা সাবির খান। এদিন সাবির খান বলেন, ‘আনিস যখন পুলিশি নিরাপত্তা চেয়েছিল, দেয়নি। এ বার আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তা নেই। এ বার হয়তো আমাদের উপর আক্রমণ হবে!’

উল্লেখ্য আনিস খানকে পুলিশ খুন করেছে এই অভিযোগে প্রথম থেকেই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন আনিস খানের বাবা সালেম খান ও দাদা সাবির খান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিচারপতি রাজশেখর মান্থা আনিস মামলায় জানান, সিবিআইকে তদন্তভার হস্তান্তরিত করার প্রয়োজন নেই। সিট যেমন তদন্ত করছে, সেটাই যথেষ্ট। বরং সিট দ্রুত তদন্ত শেষ করুক এবং চার্জশিট পেশ করুক।

প্রসঙ্গত চলতি মাসের ৭ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি আনিস খানের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে বেশকিছু প্রশ্ন তোলেন। রাজ্য সরকারকে আদালত প্রশ্ন করে, একটি মামলায় শুধু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। এর পরও কি পুলিশের তদন্তের উপর রাজ্যের মানুষের আস্থা থাকবে? সেদিন আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, পুলিশের তদন্তে বিশ্বাস না রাখার কোনও কারণ নেই। সত্য উদঘাটনের সব চেষ্টা রাজ্য করছে, সিট গঠন করা হয়েছে। কিন্তু এদিন সিট-ই তদন্ত করবে বলে জানিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আনিসের পরিবার।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল