আসানসোল থেকে কলকাতার পথে অনুব্রত, স্বাস্থ্য পরীক্ষার পর কেষ্টকে নেবে ইডি

কলকাতায় স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে অনুব্রত মণ্ডলকে নিজেদের অধীনে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোল জেল থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। মঙ্গলবার দোলযাত্রার দিন সকালে আসানসোল জেল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে কলকাতায় আসা হচ্ছে। কলকাতায় স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে অনুব্রত মণ্ডলকে নিজেদের অধীনে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার কলকাতায় আনার পর জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। চিকিৎসকরা কেষ্টকে ফিট সার্টিফিকেট দিলে ইডি তাঁকে নিয়ে মঙ্গলবারই দিল্লি যেতে পারেন। এদিন সকাল সাতটা নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করা হয়। এরপর আসানসোল পুলিশের নিরাপত্তায় তাঁকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। যাত্রাপথে সকাল নটা নাগাদ শক্তিগড়ে একটি রেস্টুরেন্টে জলখাবার খান কেষ্ট। অনুব্রত মণ্ডলের কনভয়ে এদিন নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশের এক জন ইনস্পেক্টর, তিন জন সাব ইনস্পেক্টর এবং ১২ জন সশস্ত্র পুলিশের একটি বাহিনী। কনভয়ে রয়েছে দু’টি পাইলট গাড়িও। একইসঙ্গে কেষ্টর সঙ্গে পাঠানো হয়েছে জেলা হাসপাতালের চিকিৎসক অমিয়সিন্ধু দাস এবং তাঁর এক সহযোগীকে।

উল্লেখ্য সোমবার  আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন,  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে এসকর্ট দিয়ে অনুব্রতকে নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে অনুব্রতর শারীরিক পরীক্ষা করাতে হবে। তারপর সেখান থেকে ইডির দায়িত্বে গোটা বিষয়টি চলে যাবে। সেই মতো মনে করা হচ্ছে মঙ্গলবারই স্বাস্থ্য পরীক্ষার পর ফিট সার্টিফিকেট পেলে কেষ্টকে নিয়ে দিল্লি যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা