অনুব্রতকে ‘ফিট’ সার্টিফিকেট চিকিৎসকদের, সন্ধ্যায় কেষ্টকে দিল্লি নিয়ে যাবে ইডি

ইতিমধ্যে বীরভূমের দাপুটে নেতাকে নিয়ে কলকাতা বিমানবন্দরে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) স্বাস্থ্য পরীক্ষার (Health Check Up) পর চিকিৎসকরা জানালেন বীরভূমের কেষ্ট ফিট রয়েছেন। আর তাই মঙ্গলবারই তাঁকে বিমানে করে দিল্লি নিয়ে যাবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির আধিকারিকরা। ইতিমধ্যে বীরভূমের দাপুটে নেতাকে নিয়ে কলকাতা বিমানবন্দরে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা।

মঙ্গলবার সকাল ৭টা নাগাদ আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডকে বের করে নিয়ে আসা হয় কলকাতায়। জোকা ইএসআই হাসপাতালে বীরভূমের কেষ্টর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। হাসপাতালে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের পরীক্ষা নীরিক্ষা করে ফিট সার্টিফিকেট দেন। প্রায় তিন ঘন্টা পর হাসপাতাল থেকে কেষ্টকে বের করে আদালতের নির্দেশ মতো তাঁকে ইডির হাতে তুলে দেয় আসানসোল পুলিশ। এরপর অনুব্রতকে গাড়িতে তুলে নিয়ে জোকা থেকে সোজা কলকাতা বিমানবন্দরের রাস্তা ধরেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

ইডি সূত্রের খবর, এদিন সন্ধ্যায় কেষ্টকে নিয়ে বিমানে দিল্লি উড়ে যাবেন গোয়েন্দারা। অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন আনাবে ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি পৌঁছতে রাত হয়ে যাবে, তাই মঙ্গলবার রাজধানীতে নেমে তাঁকে আদালতে পেশ করা সম্ভব হবে না। দিল্লিতে পৌঁছে আরও একবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। দিল্লির সফদরজং হাসপাতাল অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে বীরভূমের নেতার স্বাস্থ্য পরীক্ষা করানো হতে পারে। 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা