জেল জামিনের পরই পেটের সংক্রমণ, তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee)। সদ্য জামিন পেয়েছিলেন তিনি‌। এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্পিতা। প্রয়াত মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ শেষ হওয়ার পরই অসুস্থ বোধ করেন তিনি। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ মাত্র ২১ দিনের জন্য মুক্তি! জেল থেকে বেরোলেন নোবেলজয়ী নার্গিস

কিন্তু কি হয়েছে অর্পিতার? আচমকা কেন হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অর্পিতার পেটে এক ধরণের সংক্রমণ হয়েছে। সেই কারণেই তীব্র পেটের ব্যথায় কাতরাচ্ছেন তিনি। যন্ত্রণা অসহ্য হয়ে উঠলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। মায়ের শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর থেকেই তলপেটে ব্যথা অনুভব করেন তিনি।

এদিকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন অর্পিতা। তাই তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি জানানো হয়েছে আদালতে। যদিও আদালতের তরফ থেকে এখনই কোনও প্রতিক্রিয়া মেলেনি। সম্ভবত সুস্থ হওয়ার পরই জেলে ফিরতে হবে তাঁকে। পরবর্তীতে অসুস্থতা বাড়লে অন্য কোনও হাসপাতালে তিনি ভর্তি হবেন কি না সেই প্রসঙ্গেও বিস্তারিত তথ্য জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুনঃ বৃহস্পতি বিকালে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ ফড়নবিশের, সাক্ষী থাকছেন ৪০ হাজার অতিথি

প্রসঙ্গত উল্লেখ্য, কোটি কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় খবরের শিরোনামে উঠে আসেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। একসময়ের এই অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ টাকা। এরপর দীর্ঘদিন কারাবাসে থাকতে হয়েছে তাঁকে। অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২৫শে নভেম্বর ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত। আপাতত অন্য কোনও মামলায় অভিযুক্ত নন তিনি, তাই তাঁর জেলমুক্তির সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১