‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যে পালাবদলের পর উঠেছে নানা ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ। ইতিমধ্যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের অনেকে গা ঢাকা দিয়েছেন। অনেকে আবার  বাড়ির বাইরে বের হচ্ছেন না। যার জেরেই থমকে যাচ্ছে গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ। আর এবার  এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ‘পলাতক’ পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা, দিয়ে বলেছেন,  ‘ডিমের জায়গায় ইট মারা হবে। ভালোয় ভালোয় চলে আসুন। কাজ না করলে পদত্যাগ করুন।’   

পঞ্চায়েতমন্ত্রী অভিযোগ করেছেন প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান দফতরে ধারাবাহিক ভাবে অনুপস্থিত রয়েছেন। গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ যেহেতু পঞ্চায়েতের মাধ্যমেই হয় তাই  প্রধানেরা অনুপস্থিত থাকায় একাধিক ফাইলে সই হচ্ছে না। তাতেই আটকে থাকছে কাজ। যারা কাজে আসছেন না তাঁদের দ্রুত পঞ্চায়েতে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ।  অবিলম্বে কাজে যোগ দেওয়ার বার্তা দিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেছেন, ‘প্রায় দু’হাজার প্রধান অফিসে যাচ্ছেন না। কাজ হচ্ছে না। অনেকেই পালিয়ে গিয়েছেন। আমরা বলব, হয় পদত্যাগ করুন, না হলে কাজ করুন। এ ভাবে কাজ বন্ধ থাকলে ডিমের বদলে মানুষ বাড়িতে ঢিল মারবে।’

আরও পড়ুন: নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের 

দিলীপ ঘোষ বলেছেন, ‘কাজের খুব সমস্যা হচ্ছে। প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গিয়েছেন। অফিসে আসছেন না। সরকারি কাজের প্রকল্পগুলিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে, মানুষ বিভিন্ন কাজে গিয়ে ফিরে যাচ্ছেন। সার্টিফিকেট পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হয়ে গিয়েছে, তার পেমেন্ট দিতে হবে। টেন্ডার দিতে হবে। আবাস যোজনা, সড়ক যোজনার টাকা দিতে হবে।’ উল্লেখ্য, ক্ষমতা হারানোর পর তৃণমূলের  একাধিক নেতা  গ্রেফতার হয়েছেন।  অধিকাংশের বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিযোগ। তাঁরা রাস্তায় বের হলে জনরোষের মুখে পড়ছেন। ডিম ছুঁড়ে মারা হচ্ছে তৃণমূল নেতাদের। পঞ্চায়েতের কাজ না করায় সেই কথাই মনে করিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।  

 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়