বাবার কাছে মিথ্যা অপহরণের গল্প ফেঁদে মুক্তিপণ চেয়ে গ্রেফতার হল অশোকনগরের গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেকে অপহরণ করা হয়েছে এই মিথ্যে গল্প ফেঁদে মুক্তিপণ চেয়েছিলেন ছেলে। শিয়ালদহ থেকে গ্রেফতার হল অশোকনগরের যুবক ফিরোজ(Firoz)। পুলিশ সূত্রে জানা গেছে , ব্যবসায়ী ফিরোজ গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল ফিরোজের বাবার কাছে। তাতে বাবা তার ছেলের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। গত শনিবার দিনভর ছেলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন বাবা ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল ছেলে নিজে ফোন করে বলেছিল তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ৫ লক্ষ টাকা দাবি করেছে। টাকা না পেলে তাকে ছাড়বে না। বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে দুদিনের মধ্যে অপহৃত যুবককে উদ্ধার করে। কিন্তু পুলিশ জেরা করতে গিয়ে জানতে পারে ফিরোজ নিজেই অপহরণকারী। সে বাবার কাছে মিথ্যা অপহরণের গল্প ফেঁদে টাকা হাতানোর পরিকল্পনা করেছিল।

ছেলের এই কাণ্ডে হতভাগ হয়ে গেছেন বাবা। গোটা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, পেশায় গাড়ি ব্যবসায়ী ফিরোজ গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। সারাদিন খোঁজ না পেয়ে ঐদিন রাতে বাবা অচেনা নাম্বার(Unknown Number) থেকে ফোন পান এবং তারপর পাঁচ লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবেন চিন্তায় পড়ে অশোকনগর থানার(Asoknagar P.S.) দ্বারস্থ হন তিনি। উদ্বিগ্ন বাবার মুখে সব শুনে পুলিশ তদন্তে নামে এবং ফিরোজের বাবার কাছে যে নম্বর থেকে ফোন আসে সেই নম্বরটি লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে পুলিশ। এরপর শিয়ালদহ স্টেশন এলাকা থেকে ফিরোজের সন্ধান পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ফিরোজ নাটক করে বাবাকে ফোন করেছিল। তার ব্যবসার কাজে কয়েক লক্ষ টাকার প্রয়োজন ছিল। তাই সে এই ফোন করে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করেছিল। গত শনিবার সন্ধ্যায় বামনগাছি(Bamangachi) এলাকায় তিন বন্ধুর সঙ্গে সে মদ্যপান করেছিল। বন্ধুদের পরামর্শতে সে এই মিথ্যে গল্প ফেঁদে ছিল।

পুলিশ সূত্রে খবর ,পরিবারের লোক এবং তদন্তকারী অফিসারকে নানাভাবে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে একাধিকবার ফিরোজ। কিন্তু শেষ অবধি পুলিশের জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করতে বাধ্য হয়েছে। অপহরণের গল্প ফেঁদে ফিরোজ ঘুরে বেড়িয়ে ছিলেন কখনো বামুনগাছি ,কখনো কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকা বা কখনো বর্ধমানে। বারবার ফিরোজ তার লোকেশন বদল করেছে।পুলিশের কাছে ধরা না পড়েন সেই জন্য মোবাইলটি এরোপ্লেন মোড করে রেখেছিলেন। তারপর অন্য একটি নম্বর থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে বাড়ি লোকের সঙ্গে যোগাযোগ করেছিল ফিরোজ। অপহরণকারীদের টাকা দেবে বলে শিয়ালদায়(Sealdaha) দেখা করতে বলেছিল। বাড়ির পরিবার সদস্যরা শিয়ালদহ এলাকায় টাকা দেবে বলে ফোনে জানিয়েছিল।

সোমবার গভীর রাতে কি টাকা নিতে ফেরত যখন নিজে শিয়ালদা এলাকায় এসে পৌঁছয় তখন তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে ফিরোজ পুলিশকে জানিয়েছিল, একটি অর্থ লগ্নি সংস্থার বকেয়া মেটানোর জন্য তার টাকার প্রয়োজন ছিল ।তাই সেই মিথ্যা গল্প ফেঁদে ছিল। মঙ্গলবার দুপুরে গোপন জবানবন্দি করানোর জন্য ধৃত ফিরোজকে বারাসত আদালতে(Barasat Court) পেশ করে পুলিশ। গুণধর ছেলের এই কাণ্ড নিয়ে আর মুখ খুলতে চাননি বাবা। তবে অশোকনগর থানার পুলিশের কাজে বেজায় খুশি তিনি।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির