বিধানসভায় টেবিল, মাইক্রোফোন ভাঙার ঘটনায় ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় টেবিল, মাইক্রোফোন ভাঙা হয়েছে। আগামীদিনে মাইক্রোফোন দেওয়া হবে কিনা বিরোধীদের সেটা দেখতে হবে। হুমকি দিলেই ভাববেন speaker কেঁপে যাবেন, সেটা হবে না। সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandapadhay)। তিনি বলেন,Marshall সহ দশ জনের মতো আহত হয়েছেন। বিরোধী বিধায়করা সংযত আচরণ করুন। শুভেন্দু শুধু চশমার কথাই বলেছেন। শুভেন্দুর আচরণ অশোভনীয়। তার নিজের পদটা জানা উচিত। সুকান্ত যেখানেই যায় চটি দেখায় দেখেছি। ওদের জিজ্ঞাসা করুন শুভেন্দুর ঘরে চটির রহস্য কি? প্রশ্ন করেন বিধানসভার অধ্যক্ষ।

এদিকে,বিধানসভায় চলতি বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে পড়লেন বিজেপি বিধায়করা। গত সপ্তাহের পরেও বদল ঘটেনি পরিস্থিতির। সোমবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সিঁড়ির সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভায় কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে।গত সোমবার বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড(Suspend) করা হয়েছিল মনোজ ওঁরাওকে। সেদিন শঙ্কর ঘোষকে সাবধান করা হয়েছিল। কিন্তু সোমবার শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে গোটা অধিবেশনে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ।

জানা গিয়েছে, সোমবার অধিবেশন চলাকালীন কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন বিধায়ক অশোক লাহিড়ী। সেই সময় রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অধ্যক্ষের সিদ্ধান্তেই ওই বক্তব্য মোছা হয়েছে। এরপরেই পরিস্থিতির বদল হয়। স্লোগান দিয়ে, কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান তারা। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ চেষ্টা করলেও লাভ হয়নি। বিজেপি বিধায়কদের সংযত হওয়ার কথাও বলেন। সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিন্তু তারপরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান চলতেই থাকে। তারপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। বিধানসভার ভেতর মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের বের করার সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল হাতাহাতি হয়। বিজেপি বিধায়ক শংকর ঘোষের(MLA Sankar Ghosh) চশমা ভেঙে যায়। একাধিক নিরাপত্তা রক্ষী আহত হন।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা