বিধানসভায় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা বেষ্টনী জোরদার হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে হামলার ঘটনার জের। তাই এবার বিধানসভার নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhay)। সেখানেই বেশকিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।বিধানসভায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত হয় যে মন্ত্রী, বিধায়ক, বিরোধী দলনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বসার জন্য আলাদা জায়গা করা হবে। সর্বদল বৈঠকে এনিয়ে আলোচনা হবে বলেও জানান অধ্যক্ষ। তবে বিধানসভার(Assembly) এই সিদ্ধান্ত সব দলকে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। বিধানসভার অধ্যক্ষ জানান, এর পাশাপাশি পুলিশকেও বলা হয়েছে বিধানসভায় বাহিনী বৃদ্ধি করার জন্য।

আগামী ২২-২৬ ডিসেম্বর পর্যন্ত বিধানসভায় পাঁচদিনের পুষ্প প্রদর্শনী হতে চলেছে । সেখানে বিশেষ ব্যারিকেডের ব্যবস্থা করা হবে । তাতে অংশগ্রহণকারীদের বিশেষ পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি প্রদর্শনীর সময় যাতে বহিরাগত কারও জন‌্য বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার জন‌্য কড়া নজরদারির বন্দোবস্ত হচ্ছে বিধানসভার ভিতরে।এদিকে বিধানসভার নিরাপত্তা নিয়ে সতর্ক থাকছে লালবাজার হেডকোয়ার্টার।

কলকাতার পুলিশ কমিশনার(CP) বিনীত গোয়েল জানান, বিধানসভার নিরাপত্তায় আমরা সবসময় কড়া নজর রেখে থাকি। রিভিউ করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতির দিকে কড়া নজর থাকে। আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করা হয়। তবে যে কোনও নতুন ঘটনা আমাদের অনেক কিছু শেখায়।”প্রসঙ্গত, সংসদে হামলার জেরে নতুন করে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিধানসভার নিরাপত্তা নিয়ে একাধিক আলাদা বিধি-নিষেধের নির্দেশ দিয়েছেন অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়।

বিধানসভার পুষ্প প্রদর্শনীতে(Flower Show) নির্দিষ্ট সময়ের মধ্যে আমজনতারও প্রবেশাধিকার থাকে। তার জন‌্য আকাশবাণীর উলটোদিকে তিন নম্বর ফটক খোলা থাকবে। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বা আমজনতা, যাঁরাই এই কদিন আসবেন, বিধানসভার ক্ষেত্রে তাঁরা প্রত্যেকেই বহিরাগত। সে কথা মাথায় রেখে এবার গোটা প্রদর্শনীপর্বই থাকবে কড়া প্রশাসনিক নজরদারি। সাদা পোশাকে নজরদারি বলয় জোরদার করা হচ্ছে।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা