ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কলকাতার ভবানীপুরে এটিএমের ভিতরেই ঘটল দুঃসাহসিক চুরি। ব্যাগ পাল্টে এক ব্যবসায়ীর ১০ লক্ষ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এটিএমের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে, ধার শোধ করতেই এই পরিকল্পনা করেছিল অভিযুক্ত।

সূত্রের খবর , ধৃতের নাম সচ্চিদানন্দ মণ্ডল। ভবানীপুরের একটি এটিএমে কর্মরত ছিল সে। ওই ব্যবসায়ী নিয়মিত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা করতে ওই এটিএমে আসতেন। সব সময় একটি নির্দিষ্ট ব্যাগেই টাকা আনতেন। সেই অভ্যাসই নজরে পড়ে নিরাপত্তারক্ষীর। এরপর এলাকার এক মাদকাসক্ত ব্যক্তি ও এক মহিলাকে সঙ্গে নিয়ে চুরির ছক কষে সে। ঘটনার দিন ব্যবসায়ী ১০ লক্ষ ৫৭ হাজার টাকা নিয়ে এটিএমে পৌঁছন। তার আগেই একই রকম দেখতে একটি ফাঁকা ব্যাগ নিরাপত্তারক্ষীর হাতে পৌঁছে দেয় ওই মহিলা। এরপর ব্যবসায়ীকে জানানো হয়, এটিএমে প্রযুক্তিগত সমস্যা রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কথায় বিশ্বাস করে ব্যবসায়ী টাকার ব্যাগটি ভিতরে রেখে বাইরে বেরিয়ে যাডি সেই সুযোগেই আসল ব্যাগ সরিয়ে ফাঁকা ব্যাগ রেখে দেয় নিরাপত্তারক্ষী। পরে ভিতরে ঢুকে ফাঁকা ব্যাগ দেখে হতবাক হয়ে যান ব্যবসায়ী। নিরাপত্তারক্ষী তখন কিছুই জানে না বলে দাবি করে। পরে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুনঃ আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিরাপত্তারক্ষীকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখে। সেই সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেরায় অভিযুক্ত জানায়, দু’জনের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ধার নিয়েছিল সে। সেই ঋণ শোধ করতেই এই চুরির পরিকল্পনা করে। চুরি করা টাকার মধ্যে ৬ লক্ষ টাকা এক ঋণদাতাকে শোধ করা হয়েছিল। সেই টাকা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকাও ধার শোধে ব্যবহার করা হয়েছে বলে দাবি। সেই অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত মাদকাসক্ত ব্যক্তি ও মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay