আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আজ অর্থাৎ বুধবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উপভোক্তাদের চূড়ান্ত তালিকা সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। ফলে যারা আবেদন করেছিলেন তাঁরা খুব সহজেই অনলাইনে নিজেদের অবস্থান দেখে নিতে পারবেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বুধবার সকাল ১১টায় নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই অর্থ ট্রান্সফার হওয়ার কথা। সরকারের দাবি, যাচাই-বাছাইয়ের পর এবার ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। 
বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল উৎসবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা প্রকল্পে মোট প্রায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন জমা পড়েছিল। বিস্তারিত যাচাইয়ের পর ১ কোটি ২০ লক্ষেরও বেশি আবেদন গ্রহণ করা হয়েছে। এই তালিকায় প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলাও রয়েছেন বলে তিনি জানান।
কীভাবে জানবেন আপনার আবেদন গৃহীত হয়েছে কি না?
যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তাঁরা সরকারি সামাজিক সুরক্ষা পোর্টালে গিয়ে সহজেই আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।
প্রথমে সরকারি পোর্টালে লগ-ইন করুন। এরপর ‘Application Status’ বা ‘Track Application’ অপশনে ক্লিক করুন। সেখানে আবেদন নম্বর, আধার নম্বর অথবা রেজিস্টার মোবাইল নম্বর লিখতে হবে। ওটিপি যাচাই সম্পন্ন হলেই স্ক্রিনে আবেদন সংক্রান্ত সর্বশেষ তথ্য দেখা যাবে। 
স্ট্যাটাসে কী লেখা থাকলে কী বুঝবেন?
যদি ‘Approved’ লেখা থাকে, তাহলে বুঝতে হবে আপনার আবেদন অনুমোদিত হয়েছে।
‘Verified’ দেখালে ধরে নিতে হবে জমা দেওয়া নথিপত্র সফলভাবে যাচাই সম্পন্ন হয়েছে।
আবার ‘Payment Processed’ লেখা থাকলে অর্থ আপনার আধার-লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে ‘Pending Verification’ দেখা গেলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এর অর্থ, আপনার নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। যাচাই শেষ হলে পরবর্তী ধাপে আবেদনটি এগোবে।
টাকা পাওয়ার জন্য কী কী শর্ত মানতে হবে?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার টাকা শুধুমাত্র ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হবে। আবেদনকারীর সমস্ত নথি, পরিচয় এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই হওয়ার পরেই আর্থিক সহায়তা প্রদান করা হবে। ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা ব্যাঙ্কের তথ্যের অসঙ্গতি থাকলে টাকা পেতে দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের নাম এখনও প্রকল্পের তালিকায় ওঠেনি, তাঁদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। নতুন করে আবেদন করার সুযোগ এখনও রয়েছে। স্থানীয় সরকারি আধিকারিকরা প্রয়োজন হলে আবেদন প্রক্রিয়ায় সাহায্য করবেন এবং প্রয়োজনে আবেদনকারীর বাড়িতেও গিয়ে সাহায্য করবেন।
এখনও কি আবেদন করা যাবে?
হ্যাঁ। সরকার জানিয়েছে, অন্নপূর্ণা প্রকল্পে নতুন আবেদন গ্রহণ এখনও চলছে। ১ জুন থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া মোট ৯০ দিন খোলা থাকবে। ফলে যোগ্য মহিলারা এখনও আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের নিয়ম
আপনাকে socialsecurity.wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে।এখানে আপনি আবেদনপত্রটি ইংরেজি, হিন্দি এবং বাংলায় পাবেন। এটি পূরণ করার পর, কর্মকর্তারা যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। গ্রামাঞ্চলে বিডিও পর্যায়ে এবং শহরাঞ্চলে এসডিও পর্যায়ে যাচাই করা হবে।

সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

শহরে একধাক্কায় ৭টাকা ৫ পয়সা করে দাম কমল অটোর এলপিজির

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো

সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ আগুন, ব্যাহত ট্রেন চলাচল

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় জ্বলল বাস, আগুনে পুড়ে মৃত ৭, আহত ২২