বউবাজারে তৃণমূল কাউন্সিলর আক্রান্তের ঘটনায় গ্রেফতার ৭

৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিম উদ্দিনের আক্রান্তের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জেরা করে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিম উদ্দিনের আক্রান্তের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। তদন্তকারীরা তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে।

প্রসঙ্গত শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার বউবাজার এলাকা। ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিম উদ্দিনকে রাস্তার মাঝেই বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। জসিম উদ্দিনের অভিযোগ, ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েষা কানিজের অনুগামীরাই  তাঁকে মারধর করেছেন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আয়েষা কানিজের স্বামী ইরফান আলি তাজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার স্কুটারে চেপে জাকারিয়া স্ট্রিটে যাচ্ছিলেন জসিম উদ্দিনের ভাই। সেই সময়  এক ব্যক্তিকে ধাক্কা মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এর পর এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে শুরু হয় বচসা। যা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি উত্তপ্ত জায়গায় পৌঁছলে তিনি স্থানীয় একটি বড়িতে ঢুকে যান প্রাণ বাঁচাতে। এর পর দাদা জসিম উদ্দিনকে ফোন করেন সেখান থেকে। এই খবর শুনে তড়িঘড়ি জসিম উদ্দিন বউবাজার থানায় ফোন করে সমস্ত ঘটনা জানান। পাশাপাশি নিজে ঘটনাস্থলে পৌঁছয়। তাঁর সঙ্গে ঘটনাস্থলে যায় অনুগামীরা। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানেই তাঁকে ঘিরে ধরে দেড়শো-দুশো জন বাঁশ-লাঠি, হকি স্টিক নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। তাঁর অভিযোগ, হামলাকারীরা ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েষা কানিজের অনুগামী।  যদিও ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। এর পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের