বাঁশদ্রোণীতে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, রক্তাক্ত অবস্থায় ছুটছেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশ্যে মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর। বাঁশদ্রোণী এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আক্রান্তের নাম অসীমা নষ্কর। অভিযুক্ত তাঁর স্বামী হরিপদ নস্কর। অভিযুক্ত পলাতক।

জানা গিয়েছে, বুধবার সকালে ছেলেকে নিয়ে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকা থেকে যাচ্ছিলেন অসীমা নস্কর। আচমকাই ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তাতেই স্ত্রীকে কোপাতে থাকে অভিযুক্ত। আচমকা হামলায় প্রথমে কিছু বুঝতে পারেননি অসীমা। এরপরেই কোনওরকমে নিজেকে অভিযুক্তের থেকে ছাড়িয়ে পালিয়ে আসেন অসীমা নস্কর। স্থানীয়রাই তাঁকে রক্তাক্ত অবস্থায় ছুটে আসছে দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাম্পত্য কলহের জেরেই এই হামলা বলে মনে করছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে পথচলতি মানুষ এবং স্থানীয়রা দেখতে পান এক মহিলা রক্তাক্ত অবস্থায় ছুটে আসছেন। তাঁকে এই অবস্থায় দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তারপরেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশেও। স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় কোপানোর পর ঘটনাস্থলে থেকে পালিয়ে গিয়েছে অভিযুক্ত হরিপদ। তাঁর খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীয়ের মধ্যে বনিবনা হত না। দুজনের মধ্যে ঝামেলা চলত। সেই দাম্পত্য কলহের জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত হরিপদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ওই মহিলার ছেলে ও পরিবারের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালেই আচমকা কেন হামলা চালানো হয়েছে, এর নেপথ্যে আসন কারণ কী সবটাই জানতে তৎপর পুলিশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার