বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় হরিয়ানা থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরের বাঘা যতীনে হেলে পড়া বহুতল বিপর্যয় ঘটনায় গ্রেফতার করা হল ইঞ্জিনিয়ারিং সংস্থার মূল কর্ণধারকে। হরিয়ানা থেকে অভিষেক নাগরাকে(Avisekh Nagra ) সোমবার গ্রেফতার করে কলকাতা পুলিশের নেতাজি নগর থানার অফিসাররা। ধৃত অভিষেক নাগরাজ সংস্থা বাঘা যতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটিকে সোজা করার দায়িত্ব নিয়েছিল। তবে তাতে কাজের কাজ হয়নি। ওই বহুতল বাড়িটি হেলে পড়ে বিপদের মুখে পড়েন বাসিন্দারা। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়ে কেন তিনি অক্ষম হলেন তা জানতেই তাকে হেফাজতে নিয়ে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ১৪ জানুয়ারি বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল হেলে পড়ে বিপর্যয় ঘটে। ওই ফ্ল্যাটটি হেলে পরার পর বাসিন্দারা প্রোমোটারকে(Promoter) জানালে সেই প্রোমোটার হরিয়ানার ওই সংস্থাকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু ওই সংস্থা দায়িত্ব নেওয়ার পর বিপর্যয় আরও বাড়ে। ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট। পুরসভা কে না জানিয়ে প্রোমোটার পাকামো করেছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর পরামর্শ, পুরসভার অনুমতি না নিয়ে হরিয়ানার কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে প্রোমোটার এসব করেছে।

গাড়ি উঠানোর যন্ত্র দিয়ে বিল্ডিং (Building)সোজা করার চেষ্টা হয়েছে। আর তাতেই এই বড় ধরনের বিপত্তি হয়েছে বলে মেয়র দাবি করেছিলেন। তার মতে হরিয়ানার ওই সংস্থা কলকাতার মাটি প্রকৃতি বোঝেন না পাথুরে মাটি ভেবে লিফটিং এর কাজ শুরু করেছিলেন। এর আগের প্রোমোটার সুভাষ রায়কে বকখালি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর সোমবার সকালে সুদূর হরিয়ানা থেকে গ্রেপ্তার হয় অভিষেক নাগরা। হরিয়ানার আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনার প্রস্তুতি নিয়েছেন নেতাজি নগর থানার অফিসাররা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের