আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে ‘আজাদি’ স্লোগান, রিপোর্ট গেল শাহের কাছে

আর জি কর-কাণ্ডে প্রতিবাদের নামে যাদবপুরের প্রতিবাদ মিছিল থেকে উঠেছিল আজাদি শ্লোগান। সেই নিয়েই রিপোর্ট গেল শাহের মন্ত্রকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবাদের মিছিল যে ক্রমেই রাজনীতির মিছিল হয়ে উঠছে সেটা অনেক আগেই চোখে পড়েছে আমবাঙালির। তাই ক্রমেই মিছিলে অংশ নেওয়া লোকের সংখ্যা কমে চলেছে সর্বত্র। শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের কট্টর সমর্থকেরাই এখন ভিড় জমাচ্ছে আর জি কর-কাণ্ডে(R G Kar Incident) প্রতিবাদের নামে রাজনীতির মিছিলগুলিতে। গত রবিবার কলকাতার(Kolkata) যাদবপুরে(Jadabpur) সেই রকমেরই একটি মিছিলে উঠেছিল ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান(Kashmir Mange Azadi Slogan)। সেই ঘটনা সোশ্যাল মিডিয়া মারফত চোখে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) নিজে গোয়েন্দাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠান। সেই নির্দেশের জেরে ঘটনার প্রাথমিক রিপোর্ট দিল্লিতে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন, হস্তক্ষেপ নয়, মধ্যস্থতা, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই পাহাড়ে জট কাটলো বোনাস সমস্যার

জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেলার পর রবিবারের ঘটনার তথ্যানুসন্ধান করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকেরা। মিছিলের উদ্যোক্তাদের পরিচয়, স্লোগান দেওয়া ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, উদ্দেশ্যপ্রণোদিত না বিক্ষিপ্ত ভাবে ওই স্লোগান— এ রকম কয়েকটি বিষয় নিয়ে অনুসন্ধান চালান তাঁরা। প্রাথমিক ভাবে যাবতীয় রিপোর্ট সংগ্রহ করে সোমবার রাতের মধ্যেই সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে। তবে এই বিষয়ে আরও তদন্ত করে দেখে ফের কিছু রিপোর্ট দিল্লিতে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর। তবে শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই নয়, যাদবপুরের ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশও। রবিবার রাতে যাদবপুরে ‘তিলোত্তমার বিচার চা‌ই’, ‘উই ডিমান্ড জাস্টিস’ ব্যানার লেখা একটি মিছিলেই উঠেছিল ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান।

আরও পড়ুন, কলকাতার কাছেই দুটি নতুন পলি পার্ক পেতে চলেছে রাজ্য, লগ্নি হবে ৩০০০ কোটি

সেই স্লোগানের জেরে কলকাতা পুলিশের তরফে পাটুলি থানায় দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এই স্লোগানের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে। তাই ঘটনার সঙ্গে জড়িত ১৫-২০ জনকে চিহ্নিত করে ছবি সমেত বিস্তারিত তথ্য শাহের স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন গোয়েন্দারা। তালিকায় রয়েছেন যাদবপুরের কয়েক জন প্রাক্তনীও, যাঁদের বিরুদ্ধে নানা সময়ে এ রাজ্যে দেশবিরোধী আন্দোলনে সরব হওয়ার অভিযোগ রয়েছে। জম্মু-কাশ্মীরে যখন বিধানসভা নির্বাচন চলছে তখন কলকাতায় এমন স্লোগান ওঠায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কাশ্মীরের কোনও সংগঠনের সঙ্গে এই স্লোগান দেওয়া ব্যক্তিদের যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ