চলে গেলেন নকশাল আন্দোলনের অন্যতম যোদ্ধা আজিজুল হক, শোকপ্রকাশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলে গেলেন সত্তরের দশকে বাংলা কাঁপানো নকশাল আন্দোলনের অন্যতম মুখ তথা প্রাবন্ধিক-কবি আজিজুল হক। সোমবার (২১ জুলাই) দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বামপন্থী চিন্তক আজুজুল হকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘প্রবীণ রাজনীতিক আজিজুল হক’এর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’।

প্রয়াত নেতার কন্যা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুল হক। বাড়িতেই পড়ে গিয়ে হাত ভেঙে যায় তাঁর। গত রবিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার রাতে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গতকাল রবিবার (২০ জুলাই) রাতে ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে সোমবার দুপুর দুটো ২৮ নাগাদ  চিরঘুমে ঢলে পড়েন।

নকশাল আন্দোলনের প্রধান সংগঠক চারু মজুমদারের মৃত্যুর পরে তিনি ছিলেন দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান। রাজনৈতিক জীবনে একাধিক অভিযোগ এসেছে নানা সময়ে। একটা লম্বা সময় জেলে কেটেছে তাঁর। ১৯৭৭ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর ১৯৮২ সালে ফের কারারুদ্ধ হন। জেলে বসেই লিখেছিলেন, ‘কারাগারে ১৮ বছর’। কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। পরে ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী  জ্যোতি বসুর হস্তক্ষেপে জেল থেকে মুক্তি পান।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?