‘মুখ খুললে পালাবার পথ পাবে না’, বিধানসভায় বাবুল বাণে বিদ্ধ বিজেপি

রাজ্য বিধানসভা চত্বরে গেরুয়া ব্রিগেডকে নিশানা বানালেন পদ্ম থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়। বিজেপি বিধায়কদের পাশাপাশি নিশানা বানালেন দিলীপকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক অশান্ত রাজ্য বিধানসভা(West Bengal State Assembly) চত্বর। তুঙ্গে শোরগোল। কালো পোশাক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন বিজেপির বিধায়কেরা(BJP MLA’s)। সঙ্গে চলছে তৃণমূল(TMC) বিরোধী শ্লোগান। গেরুয়া শিবিরের এই হট্টগোলের মাঝেই মুখ খুললেন পদ্ম থেকে জোড়াফুলে আসা বাবুল সুপ্রিয়(Babul Supriya)। রাজ্যের এই মন্ত্রী এদিন বিজেপি বিধায়কদের সামনে তাঁদের উদ্দেশ্য করেই বলে দেন, ‘চোরের মায়ের বড় গলা। এখানে দাঁড়িয়ে যারা চোর চোর করে চিল্লাচ্ছে, তাঁরা প্রতি স্কোয়ার ফিট কত টাকা করে নেয় সব জানি। আমি যদি একবার মুখ খুলি, পালিয়ে বাঁচবে না। কিন্তু আমি শুধু মুখ খুলছি না এই কারণে যে আমি বিশ্বাস করি এক ড্রেসিংরুমে থাকলে নোংরা লিনেন বাইরে ধোওয়া উচিত নয়। এদের এমন অনেক কিছু আমি জানি যে মুখ খুললে পালাবার পথ পাবে না।’  

এখানেই শেষ নয়, বাবুল এদিন বিধানসভা চত্বরে দাঁড়িয়েই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) উদ্দেশ্য করেও তীব্র কটাক্ষ হানেন। বলেন, ‘আসানসোলে দিলীপবাবু তো একের পর এক কয়লা মাফিয়াকে সাইন করাচ্ছিলেন। আমি একমাত্র এর প্রতিবাদ করি। এই যে দিলীপ ঘোষ রোজ সকালে হাঁটতে গিয়ে বড় বড় কথা বলেন, এক বছর ধরে কোন ব্যবসায়ীর বাড়িতে ছিলেন উনি? কে তাঁকে ওই বিশাল বাড়িটায় থাকতে দিয়েছিল? উনি যে হাতে ঘড়িটা পরেন, কোথা থেকে পেলেন ঘড়িটা? ওই ঘড়িটা পরার মতো ক্ষমতা রয়েছে ওঁর? সোনার ইয়ে করা…কোথা থেকে এসব আসে?’ যদিও বাবুলের কটাক্ষের পাল্টা কোনও বিজেপি বিধায়ককে মুখ খুলতে দেখা যায়নি। তাঁরা প্ল্যাকার্ড দেখিয়ে লাগাতার স্লোগানিং করতে থাকেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বারণ করা সত্ত্বেও তাঁরা কথা শোনেননি।

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার