জ্বালানির কোপে বাগবাজারের সারদা মায়ের বাড়ির ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতায় বাগবাজারে সারদা মায়ের বাড়িতে প্রসাদ বিতরণ বন্ধের নোটিশ দেওয়া হল। গ্যাসের সিলিন্ডারের আকালের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার পরিচালন কমিটির পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারদা মায়ের বাড়ির(Sarada Maa House) ভোগ বিতরণ বন্ধ থাকবে।জ্বালানির কোপে পরল সারদা মায়ের ভোগ। অন্যদিকে, যুদ্ধের প্রভাব সরাসরি রান্নার গ্যাসে।রান্নার গ্যাসের সিলিন্ডার সংকটে এই প্রথম ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুক বর্গভীমা মন্দির কর্তৃপক্ষের।ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতে।বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে দেশজুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেশ পৌঁছেছে এই রাজ্যের জেলাগুলোতেও।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক(Tamluk) বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের এক পিঠ। প্রতিনিয়ত ভোগ হয় মায়ের এবং পুণ্যার্থীদের জন্য ভোগ বিতরণ ও খাওয়ানোর ব্যবস্থা থাকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট। তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে ,আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ। যারা বুকিং করেছেন তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে মায়ের ভোগ গ্যাস সংকটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ।

যদিও ভক্তরা জানান যে আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আসি।যদি না ভোগ পাই নিরাশ হয়ে বাড়ি যাবো। তাই দ্রুত রান্নার গ্যাস সিলিন্ডার সংকট সমাধান করে আমাদের ভোগের ব্যবস্থা করুক। শুধু মন্দির নয় একের পর এক খাবারের দোকান, রেস্তোরাঁ সব বন্ধ হয়ে যাচ্ছে। অটো চলাচলেও সংকট দেখা দিয়েছে। পেট্রোল-ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে গিয়েছে। সব মিলিয়ে আমজনতার সামনে এক চরম পরিস্থিতি উপস্থিত হয়েছে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত