বাঘাযতীনে পাইকারি ওষুধ বিক্রেতার লাইসেন্স বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বাঘাযতীনের এক পাইকারি ওষুধ বিক্রেতার লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। প্রসঙ্গত, হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোল(Drug Control) একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে জানতে পারে, ওই ওষুধ সংস্থা কলকাতার একটি পাইকারি ওষুধ বিক্রেতাকে এনডিপিএস অন্তর্ভুক্ত কাফ সিরাপ সরবরাহ করেছে বিপুল পরিমাণে । যে কাপ সিরাপ এনডিপিএস(NDPS) ড্রাগ হিসেবে চিহ্নিত।অর্থাৎ যে ওষুধ সেবন করলে নেশার ঝুঁকি থাকতে পারে।এরপর রাজ্য ড্রাগ কন্ট্রোল(State Drug Control) হানা দেয় সেই ওষুধ বিক্রেতার দোকানে এবং গুদামে। সেখানে তারা একাধিক বেনিয়ম দেখতে পান এবং তারা দেখেন তাদের লাইসেন্স ২০২২ এর পর রিনিউ(Renew) করা হয়নি।

এরপর তাদের একাধিকবার ডাকা হয়। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি।। এরপর বাঘা যতীনের পাইকারি ওষুধ বিক্রেতা লাইসেন্স বাতিল করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। মঙ্গলবার কলকাতার বাঘাযতীনের পাশাপাশি জলপাইগুড়িতে গ্রামে একটি ওষুধের দোকানেও হানা দেয় ড্রাগ কন্ট্রোল। সেই দোকানেও বেবি ফুড সহ নানা ধরনের ওষুধ বিক্রি হতো বিনা লাইসেন্সে। ওই দোকানে যাবতীয় মাল আটক করেছে। দোকানটিকে সিল করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ফেনসিডিল কাফ সিরাপ নেশা করার জন্য একাধিকবার বাংলাদেশে পাচারের আগে সীমান্তে ধরা পড়েছে। এই ধরনের ড্রাগ যাতে নেশার জন্য ব্যবহৃত না করা যায় তার জন্যই পদক্ষেপ গ্রহণ করছে ড্রাগ কন্ট্রোল। শহর শহরতলীর বিভিন্ন প্রান্তে এই ধরনের বেআইনি ওষুধের পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ড্রাগ কন্ট্রোল। উদ্দেশ্য একটাই ওষুধের মত বিষয়টিতে যেন কোন কারচুপি না থাকে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?