আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্নীতিকে সমর্থন করি না, বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একঝাঁক প্রথিতযশা ব্যক্তিত্বের হাতে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষন পুরস্কার তুলে দেওয়া হল কলকাতার নজরুল মঞ্চে। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকে ‘দুর্নীতিকে সমর্থন করি না’ বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিককালের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাৎপূর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নজরুল মঞ্চ থেকে  মুখ্যমন্ত্রী বলেন,ভোগ করার জন্য আমি রাজনীতি না। আমি মনে করি, ত্যাগ করা রাজনীতি করা উচিত। ভোগ করার জন্য সারাজীবন রাজনীতি করিনি। আমার ধারণা ছিল, রাজনীতি মানে ত্যাগ। কিন্তু বলুন তো, সবাই কি এক? পার্থক্য তো থাকবেই। অন্যায়কে সাপোর্ট আমি করি না। দুর্নীতিকে সাপোর্ট করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয়।এদিন তিনি বলেন, ‘আমি জানি না কীভাবে হয়েছে। সঠিক সময়ের মধ্যে বিচার হোক। দল ও সরকারের সঙ্গে ওই মহিলার কোনও যোগ নেই’।  এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দলের আচরণে মর্মাহত।’ ‘না জেনে ভুল করলে ক্ষমা চাইব।’

সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধযায়ের বাড়ি থেকে ২২ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেছেন গোয়েন্দারা। যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি সরগরম। সেই বিষয়ে এদিন দলের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘দল ও সরকারের সঙ্গে ওই মহিলার কোনও যোগ নেই’। তিনি আরও বলেন, ‘এই ঘটনার জন্য আমি দুঃখিত ও মর্মাহত। চোর ডাকাতকে প্রশ্রয় দিয়ে আমাদের দল তৈরি হয়নি।’ এই গোটা বিষয়টির সঙ্গে দলও  সরকারও জড়িত নয় বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। রাজনীতির মৌলিক ধারণা সম্পর্কে এদিন আরও একবার স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ।’ কোনও অসৎ উপায়ে তিনি টাকা নেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বই থেকে রয়্যালটি পাই’ বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। 

অন্যদিকে কলকাতার এসএসকেএম, বাঙুর, এনআরএস হাসপাতাল বাদ দিয়ে কেন পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে এইমস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়  আরও বলেন, ‘যে দোষ করেছে, সে শাস্তি পাবে।’ 

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ