হিন্দু বাঙালির ওপর অত‍্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বাংলা পক্ষর, পুলিশের সাথে ধ্বস্তাধস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জ্বলছে, ইসলামিক মৌলবাদী পাকিস্তানপন্থী শক্তির উত্থানে বাংলাদেশে সংখ‍্যালঘু হিন্দু বাঙালিরা ভয়ঙ্কর বিপদে। সম্প্রতি ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে প্রকাশ‍্যে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একাধিক সংবাদ সংস্থার দপ্তর ও সাংস্কৃতিক কেন্দ্র আক্রান্ত। হামলা হয়েছে ভারতীয় দূতাবাসেও। এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ লাগছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও।এই পরিপ্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দফতরে বিক্ষোভের ডাক দেয় বাংলা পক্ষ(Bangla Pakkha)। গর্গ চট্টোপাধ‍্যায়ের(Garg Chatterjee) নেতৃত্বে কয়েকশ বাঙালির প্রতিবাদী মিছিল দূতাবাসের দিকে এগোতে গেলেই পুলিশ তাদের আটকায়। এই সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত ব‍্যারিকেডের সামনেই সংগঠনের সদস‍্যরা বিক্ষোভ দেখান।

বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায় বলেন ” সারা বিশ্বেই সংখ‍্যালঘু মানুষের উপর আঘাতের কালো মেঘ ঘনিয়ে আসছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত‍্যা দেখিয়ে দেয় বাংলাদেশ আজ এক বর্বর হিংস্র রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারত সরকারকে অবিলম্বে বাংলাদেশের সাথে সকল বাণিজ‍্যিক ও কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করতে হবে। আদানি-আম্বানির ব‍্যবসা চলবে আর হিন্দু বাঙালির দেহ জ্বলবে এটা হতে পারে না।” গর্গ চট্টোপাধ‍্যায় বিজেপি আমলে বাংলাদেশকে দেওয়া দশহাজার একর জমি ফেরানোর দাবি তোলেন। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন মালদার বাঙালি যুবক আফ্রাজুলকে যারা জীবন্ত পুড়িয়ে মারে, তাদের সাথে দীপু দাসের হ‍ত‍্যাকারীদের কোন পার্থক‍্য নেই।

বাংলা পক্ষ ছাড়া কোন দল, সংগঠন আজ পথে নেই।শীর্ষ পরিষদ সদস‍্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন ” হিন্দু বাঙালি নির্যাতনকে হাতিয়ার করে যারা এই বা‌ংলায় রাজনীতি করে, আজ দীপু দাসের হ‍ত‍্যায় তারা চুপ। বাংলা পক্ষ বারবার দাবি করা সত্বেও বাংলাদেশের সাথে বাণিজ‍্য বন্ধ হচ্ছে না। বাংলা পক্ষ এই দ্বিচারিতার মুখোশ খুলে দিয়েছে।” তিনি বাংলাদেশ দূতাবাসের উদ্দেশ‍্যে হুঁশিয়ারি দিয়ে বলেন ” আজ আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালাম। কিন্তু হিন্দু বাঙালির উপর নির্যাতন বন্ধ না হলে আগামীদিনে এই বিক্ষোভ বিরাট আকার ধারণ করবে। ভারত সরকারের কাছে স্পষ্ট দাবি, বাংলাদেশে আর্মি নামিয়ে ভারত বিরোধী মৌলবাদীদের ঠান্ডা করুক ভারত সরকার।”

সংগঠনের সদস্য মহ: সাহীন বলেন,“আমার রক্তের রক্ত দীপু দাস, আমার রক্তের রক্ত আফ্রাফুল খান। ধর্মীয় কারণে হিন্দু বা মুসলমান বাঙালি আক্রান্ত হলে বাংলা পক্ষ সব সময় পথে থাকবে। ধর্মীয় মৌলবাদকে ডান্ডা মারতে হবে। বাঙালির শত্রুদের ধ্বংস করে দিতে হবে।”স‌ংগঠনের দক্ষিণ ২৪ পরগণা জেলার সহ সম্পাদক হুমায়ুন মোল্লা অবিলম্বে বাংলাদেশীদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করার দাবি তোলেন।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শীর্ষ পরিষদ সদস‍্য অরিন্দম চট্টোপাধ‍্যায়, মহ সাহিন, উত্তর ২৪ শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায়, উত্তর ২৪ গ্রামীনের দেবাশীষ মজুমদার, হাওড়ার সম্পাদক মিঠুন মণ্ডল, হুগলীর সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায় প্রমুখ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL