মেট্রো টানেলে বিদ্যুৎ চলে গেলে আর থমকে দাঁড়াবে না ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহের ছেদের কারণে মেট্রোর টানেলে ট্রেন আটকে যাওয়ার দিন শেষ। ব্লু – লাইন মেট্রোয় আনিষ্ঠনিকভাবে চালু হল বেস।দেশের প্রথম মেট্রো পেয়েছিল এই শহর। এবার দেশে প্রথমবার নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই ব্যাটারি স্টোরেজ সিস্টেম চালু হল দেশের প্রাচীনতম মেট্রো পথের সুড়ঙ্গে। অর্থাৎ ব্লু লাইন মেট্রোপথে টানেলে আটকে গরমে আতঙ্কে হাঁসফাঁস করার দিন শেষ।কলকাতা মেট্রো পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে বড় পদক্ষেপ হিসেবে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (BESS) বা আধুনিক ব্যাটারি ব্যাকআপ(Battery Back Up) চালু করা হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাট বা গ্রিড ফেইলিওর হলে এই ব্যাটারির সাহায্যে ট্রেনগুলো সুড়ঙ্গে না আটকে নিকটবর্তী স্টেশনে পৌঁছাতে পারবে, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।মেট্রো ব্যাটারি প্রযুক্তির মূল বৈশিষ্ট্য বিপর্যয় মোকাবিলা।দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম রুটে পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর এই ব্যবস্থা চালু করা হয়েছে, যা পাওয়ার ফেইলিওর হলেও ট্রেন চালিয়ে নিয়ে যাবে পরবর্তী স্টেশনে। ট্রায়াল রান সফল হয়েছে। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার স্টেশন) পর্যন্ত ব্যাটারি দিয়ে ট্রেন সফলভাবে চালানো হয়েছে।

নতুন এই সিস্টেমে ‘রিজেনারেটিভ ব্রেকিং’ প্রযুক্তিও রয়েছে, যা ব্রেকিংয়ের সময় উৎপন্ন শক্তিকে ট্র‍্যাকশনে কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয় করবে।এই ব্যবস্থার ফলে টানেলের মধ্যে বা দমবন্ধ অন্ধকারের মধ্যে আর আটকে থাকতে হবে না যাত্রীদের ।এই প্রযুক্তি মূলত কলকাতা মেট্রোর দক্ষিণ-উত্তর করিডোরে (ব্লু লাইন) আপদকালীন বিদ্যুৎ সরবরাহ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ কথা জানান, মেট্রোরেলের জেনারেল ম্যানেজার(GM) শুভ্রাংশু শেখর মিশ্র।

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, ইস্তফা আরও ৮ কাউন্সিলরের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

ভেঙে গিয়েছে স্কুলের পরিচালন সমিতি, বেতন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’

SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা