বাংলাদেশি রোগীদের বাড়তি ছাড়ের ঘোষণা করে বিতর্কে বেহালার হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের জাতীয় পতাকা অবমাননা করার জন্য বেশ কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। কিন্তু উল্টো পথে হাঁটল কলকাতার বেহালার বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার। ব্যবসা পেতে বাংলাদেশীদের রোগীদের জন্য বিশেষ ছাড়ের(Special Discount) কথা ঘোষণা করল এই হাসপাতাল কর্তৃপক্ষ। আর ওই সিদ্ধান্ত জানাজানি হতে্‌ই ক্ষুব্ধ চিকি‍ৎসক থেকে শুরু করে নেটা নাগরিকরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, জাতীয় পতাকার অবমানাকারীদের প্রতি এত দরদ কিসের?   এই হাসপাতালের পরিচালন সমিতির প্রেসিডেন্ট পদে রয়েছেন ‘বিতর্কিত’ আইপিএস অফিসার হিসাবে পরিচিত তন্ময় রায়চৌধুরী।

শেখ হাসিনার জমানার অবসানের পরে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। আর বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়িয়ে জেলে যেতে হয়েছে ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুকে। পাশাপাশি ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে পায়ে মাড়ানোর মতো লজ্জাজনক কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে। ওই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে এপার বাংলায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্ত বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পক্ষে সওয়াল করেছেন। 

অথচ হিন্দু নির্যাতন-জাতীয় পতাকা অবমাননাকে অবজ্ঞা করে ‘বেওসা’ বাড়াতে পরিস্থিতির সুযোগ নিয়েছে  বেহালার বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল (Behala Balananda Brhamachari Hospital) কর্তৃপক্ষ। বুধবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে হাসপাতালের সুপার সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার ঘোষণা করেছেন, ‘বাংলাদেশি রোগীদের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।’ বাংলাদেশিদের বাড়তি খাতির নিয়ে দু’জনের যুক্তি হল-বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত আর তাদের হাসপাতালে যে রোগীরা বাংলাদেশ থেকে আসেন তারা আর্থিকভাবে যথেষ্ট পিছিয়ে পড়া। তাই তারা নাকি মানবিক ছাড় দিতে ১০ শতাংশ কথা ঘোষণা করেছে। তবে এই ছাড়ের জন্য নির্দিষ্ট কোন সময়সীমা কথা তারা ঘোষণা করেনি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের