ভোটে জেতার ফর্মুলা খুঁজতে বিজেপিতে এবার ‘গবেষক’

‘গবেষক’ পদ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত খিল্লি শুরু হয়ে গিয়েছে। সেই সব খিল্লি আবার চলছে সোশ্যাল মিডিয়াতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অলীক কল্পনায় ভেসে চলেছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। বাংলার মানুষ পদ্মশিবির থেকে কেন মুখ ঘুরিয়ে নিচ্ছে ক্রমশ সে সব না খুঁজে তাঁরা এজখন ব্যস্ত হয়ে পড়েছে ভোটে(Election) জয়ের মুখ দেখতে। আর সেই ভোটে জয়ের লক্ষ্যে এবার বঙ্গ বিজেপিতে তৈরি করা হয়েচঝে নয়া পদ, ‘গবেষক’(Researcher)। যদিও সেই পদ নিয়েও বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত খিল্লি শুরু হয়ে গিয়েছে। সেই সব খিল্লি আবার চলছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে কেউ লিখছেন, ‘গবেষক, এটা খায়, না মাথায় মাখে বোঝা যাচ্ছে না।’ আবার কেউ লিখেছেন, ‘হয়তো দলের নেতাদের নিয়ে গবেষণা করা হবে।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘ভোটে জেতার টিপস গবেষকরা আবিষ্কার করবেন।’ খিল্লি যাই চলুক না কেন, ঘুরে দাঁড়াবার কার্যত কোনও লক্ষণই দেখা যাচ্ছে না বাংলার পদ্মশিবিরে।

জানা গিয়েছে, বঙ্গ বিজেপির এসসি মোর্চায়(SC Morcha) নতুন একটি পদ তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ‘গবেষক’। দলের এই সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্য নিয়েই এই পদ তৈরি করা হয়েছে। এই ‘গবেষক’রা প্রত্যেকটি জেলাতেই কাজ করবেন। মূল কাজ হবে, তফসিলি জাতিদের বিভিন্ন সমস্যার কথা শোনা। তার জন্যই তাঁদের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে কাজ করতে হবে। গবেষকদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন দলের রাজ্য নেতারা। যদিও বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে ভিন্ন কিছু কথাই শোনা যাচ্ছে। আদতে এই ‘গবেষক’দের নিয়োগ করা হচ্ছে দলের আদি–নব্যের দ্বন্দ্ব মেটাতে। সেই সঙ্গে দলের বসে যাওয়া ‌পুরনো সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করে তাঁদের আবারও মাঠে নামানোর জন্য। এমনকি এটাও জানা গিয়েছে, যে সম্প্রতি বঙ্গ বিজেপির নেতারা উপলব্ধি করেছেন যে, প্রতিটি জেলার রাজনৈতিক ও আর্থসামাজিক সমীকরণ সমান নয়। সেটা না জানার জন্যই বার বার ঘটছে নির্বাচনী বিপত্তি। তাই সেই সমীকরণ বুঝতেই এই ‘গবেষক’দের নিয়োগ, যাদের মাধ্যমে দলের রাজ্য নেতারা প্রত্যেকটি জেলার সমীকরণ ভাল করে বুঝতে পারবেন।  

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন