ইতিহাস গড়ল প্রেসিডেন্সির দুই গবেষক, পাড়ি দিচ্ছেন কুমেরু মহাসাগরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইতিহাস গড়তে কুমেরু মহাসাগরে পাড়ি দিচ্ছেন প্রেসিডেন্সির গবেষকেরা । তাঁরা হলেন সৌম্যশুভ্র বৈষ্ণব এবং স্নিগ্ধা ভৌমিক।  রবিবার তারা বাংলা থেকে  রওনা দেবেন । প্রথমে তাঁরা যাবেন মরিশাসে এরপর জাহাজে করে পৌঁছাবেন কুমেরু মহাসাগরে। জানা গিয়েছে, সাদার্ন সি’র প্রিডজ বে নামে একটি উপসাগরীয় অঞ্চলে অনুসন্ধান চালাবেন বাংলার দুই গবেষক । 

সেইসঙ্গে তাঁরা গড়বেন ইতিহাসও । কারণ বাংলার   কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথম মহিলা গবেষক হিসেবে কুমেরু মহাসাগরে অনুসন্ধান চালাতে যাচ্ছেন স্নিগ্ধা ভৌমিক।  টানা এক মাস ধরে সেখানে অভিযান চালিয়ে তাঁরা ফিরে আসবেন বাংলায় । এই প্রসঙ্গে স্নিগ্ধা জানিয়েছেন, ‘ ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক মতো চ্যানেল দেখে ছোট থেকেই  জীবজগতের প্রতি আমার ভালোবাসা । তাই সেখানে গিয়ে  গবেষণার করতে পেরে আমি খুবই আনন্দিত ।’ একই সুর শোনা যায় সৌম্যশুভ্র গলায়। তিনি বলেন,’ তুষারাবৃত সাগরের কথা অনেকবার বইতে পড়েছি। সেখানে যেতে পারা স্বপ্ন এবার সত্যি হল।’ 

উল্লেখ্য, স্নিগ্ধার কাজ সমুদ্রতলের দৃশ্যমান জীব নিয়ে। আর সৌম্যশুভ্র কাজ করেন আণুবীক্ষণিক জীব নিয়ে। দুজনেরই লক্ষ্য কোনও নতুন জীবের  আবিষ্কার।  আর সেই লক্ষ্য নিয়েই এবার তাঁরা পাড়ি দিচ্ছেন কুমেরু মহাসাগরে। বলা বাহুল্য,  ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ (এনসিপিওআর) প্রকল্পের আওতায় এই অভিযান চালিয়ে থাকে ভারত সরকার । আর সেই অভিযানেই এবার যোগ দিতে চলেছেন বাংলার দুই গবেষক। 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস