কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রেও মোদি জমানায় বঞ্চিতদের দলে বাংলা

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে বাংলা যা পেয়েছে তার ধারে কাছেও বাংলার প্রাপ্তি হয়নি মোদি জমানায়। রিপোর্ট সামনে এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দশক এখনও পূর্ণ হয়নি। তা পূর্ণ হতে বাকি আছে আরও ২ বছর। কিন্তু এই ৮ বছরে বাংলা(Bengal) প্রতি পদে পদে আর পাঁচটা অবিজেপি শাসিত রাজ্যগুলির মতোই কীভাবে কেন্দ্রের সরকারের তরফে বঞ্চিত হয়েছে তা এখন নানা সমীক্ষা ও রিপোর্টে উঠে আসছে। নরেন্দ্র মোদি(Narendra Modi) দেশের ক্ষমতায় আসীন হয়েছেন ২০১৪ সালে। সেই হিসাবে তাঁর সরকারের দুই দফায় মোট ৮ বছর পূর্ণ হয়ে গিয়েছে। তিনি তো বটেই, তাঁর সরকারের মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে দলের নেতারাও অবরহ কংগ্রেসকে গাল পাড়েন, দেশের সব সমস্যার জন্য দায়ী করেন এবং সর্বোপরি দেশের দুরাবস্থার জন্য নেহেরু থেকে রাজীব মায় গান্ধী পরিবারের তরুণ প্রজন্মকেও নিত্যদিন প্রতিটি বিষয়ে দায়ী করেন। অথচ দেখা যাচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের(Manmohan Singh) আমলে বাংলা যা পেয়েছে তার ধারে কাছেও বাংলার প্রাপ্তি হয়নি মোদি জমানায়। এই প্রসঙ্গেই হাতেগরমে এক রিপোর্ট সামনে এসেছে কেন্দ্রীয় বিদ্যালয়(Kendriya Vidyalaya) স্থাপন নিয়ে।

সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে দেশের এক নাগরিক জানতে চেয়েছিলেন, মনমোহন সিংয়ের প্রথম ৮ বছরের রাজত্বে দেশের কোন রাজ্যে কটি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছে আর মোদির প্রথম ৮ বছরের রাজত্বে কোন রাজ্যে কটি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে যে তথ্য সামনে এসেছে তা কিন্তু চমকে দেওয়ার মতো। মনমোহন প্রধানমন্ত্রী হন ২০০৪ সালে। ২০০৪ থেকে ২০০১২ সাল পর্যন্ত দেশের রাজ্যগুলিতে ২০২টি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছিল। আর মোদির প্রথম ৮ বছরে সেই সংখ্যা ১৫৯। এবার চলে আসি পশ্চিমবঙ্গের বঞ্চনার প্রসঙ্গে। মনমোহন জমানার প্রথম ৮ বছরেই বাংলায় তৈরি হয় ১১টি কেন্দ্রীয় বিদ্যালয়। সেখানে মোদি জমানার প্রথম ৮ বছরে রাজ্যে তৈরি হয়েছে মাত্র ৪টি। এখানেই স্পষ্ট বাংলাকে মোদি সরকার ঠিক কীভাবে বঞ্চিত করেছে। অথচ এই ৮ বছরেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে ঢালাও ভাবে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছে সেটা চোখ বুলিয়ে নিন। যোগীরাজ্যে হয়েছে ১৭টি কেন্দ্রীয় বিদ্যালয়, মধ্যপ্রদেশে ২০টি, কর্ণাটকে ১৩টি, অরুণাচল প্রদেশে ৫টি, হরিয়ানায় ৮টি। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে ঢালাও কেন্দ্রীয় বিদ্যালয়, আর বাংলা যেহেতু বিজেপি শাসিত নয়, তাই তাঁর ভাগ্যে মাত্র ৪টি।

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক