রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে সর্তকতা জারি, আপৎকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে তাপপ্রবাহ জারি থাকবে।  গরম আরো বাড়বে । সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে প্রকাশ্যে রাস্তায় চলাফেরা না করার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office)।রাস্তায় বের হলে মাথায় টুপি পড়ুন। চোখে কালো চশমা দিন এবং অবশ্যই ছাতা সঙ্গে নিন, পরামর্শ আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান । তিনি বলেন, আজ দুপুর দুটো ত্রিশ মিনিট নাগাদ আমরা যে তাপমাত্রা রেকর্ড করেছি যদিও এটা ম্যাক্সিমাম নয়, তাতে দেখা যাচ্ছে… আলিপুর ৩৯.৬, দমদমে ৩৯.২ , সল্টলেক ৪০ দশমিক ৮, ডায়মন্ড হারবার ৩৯, ক্যানিং ৩৮.৪, বাঁকুড়া ৪১.৪ ডিগ্রীর ঘরে পৌঁছেছে। এখন অবধি সর্বোচ্চ তাপমাত্রা গোটা রাজ্য শ্রীনিকেতন ৪০.৮ এবং আসানসোল ৪০ দশমিক দুই ডিগ্রি। বাকি অন্যান্য জায়গায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ম্যাক্সিমাম টেম্পারেচার তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়েছে এবং নর্মাল চলছে। গত ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে তাপও প্রবাহ জারি রয়েছে। এখন যেটা সতর্কতা জারি করা হয়েছে তা হল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ১৩ থেকে ১৭ তারিখ অবধি তাপপ্রভাব সতর্কতা জারি থাকছে অর্থাৎ এখন যে টেম্পারেচার আছে, আগামী ১৭ তারিখ পর্যন্ত সেটা বাড়বে, কোথায় এক ডিগ্রী বাড়বে এবং কোথাও ২ ডিগ্রী ও বাড়তে পারে ।এর ফলে হেলথ এবং এগ্রিকালচার এর উপর প্রভাব পড়তে পারে। এর সাথে পূর্বাভাস যেটা থাকছে ২ তারিখ থেকে কলকাতায়(Kolkata) বৃষ্টি নেই। আগামী পাঁচদিনেও বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই ।তাপপ্রবাহ সতর্কতা জারি থাকছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে যেহেতু অনেকদিন ধরে এই তাপ প্রভাব এর স্পেলটা থাকছে অন্যান্য বার এত লম্বা স্পেল থাকে না। গত পাঁচ বছরে ৪০ ডিগ্রি হয়েছে। কিন্তু একবার দুদিনের জন্য। তারপরে কমে গেছে । কিন্তু এই ধরনের টানা গরম আগে কোনদিন পাইনি।

ময়শ্চার না থাকার কারণে ঘামও হচ্ছে না শুষ্ক ওয়েদার থাকছে সেই সাথে বৃষ্টিরও কোথাও কোন সম্ভাবনা নেই। গত বছরের যদি দেখা যায় এপ্রিল মাসে ৩০ তারিখে প্রথম থান্ডারস্টম পেয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতে প্রচুর বৃষ্টি পেয়েছিল। এ বছর মার্চে কিন্তু কম্পারেটিভলি টেম্পারেচার ভালো ছিল। থান্ডার অ্যাক্টিভিটিও ছিল। এপ্রিলে গতবারের মতো একটাও Thunderstram এক্টিভিটি নেই। কিন্তু গত বছর এই লেভেলের টেম্পারেচার হাই ছিল না।

তাপপ্রবাহে বাঁচতে নির্দেশিকা জারি। এছাড়া অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হল। শহর জুড়ে জল পরিষেবা  রাখার নির্দেশ। কোথাও কোনো জায়গায় যাতে জল পরিষেবা বিঘ্নিত না হয়।সেটা আশ্বস্ত করতে নির্দেশ পৌর আধিকারিকদের। শহর জুড়ে থাকবে ৯ টি জায়গায় আপৎকালীন অ্যাম্বুলেন্স। কলকাতা পুলিশ কে দেওয়া হবে আম্বুলান্ন্সের যোগাযোগ নম্বর। তাপ প্রবাহে জন্য কোনো দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই অ্যাম্বুলেন্স পরিষেবা। অ্যাম্বুলেন্স পাওয়া যাবে এই নম্বরে 03322197202/03322411225,

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি