দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহ, কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি: একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে নর্থ বাংলাদেশের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট ৯ কিলোমিটার উপর। আন্দামান সি নিকোবার আয়ারল্যান্ড মনসুন টাচ করবে ১৩ মে নাগাদ। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ ড:অন্বেষা ভট্টাচার্য শনিবার এই খবর জানান। তিনি বলেন,দক্ষিণবঙ্গে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়। বিশেষ করে ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুরে এই সম্ভাবনা রয়েছে । এছাড়া দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ১১ মে রবিবার দক্ষিণবঙ্গে(SouthBengal) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম ,মুর্শিদাবাদ , নদিয়া, ইস্ট এবং ওয়েস্ট বর্ধমান ও পুরুলিয়াই। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টা গতিবেগে বইতে পারে।

১২ মে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মেদিনীপুর, হুগলি, নদিয়া ,নর্থ সাউথ ২৪ পরগনাতে। সেই সাথে থাকবে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি সাধারণত শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে শনিবার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ার।এছাড়া মালদায় শুষ্ক আবহাওয়া থাকা সম্ভব না।

১০ থেকে ১৪ মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে নদিয়া ,পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,বর্ধমান জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে ১০ তারিখ থেকে ১৪ মে পর্যন্ত।উত্তরবঙ্গের(North Bengal) ১০ মে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মালদায়।১১ মে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।কলকাতার(Kolkata) ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রির কাছাকাছি এবং রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির কাছাকাছি। অস্বস্তিকর গরমে অনুভূত হবে দুপুরের পর থেকে ।মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ