দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই মৃত্যুও হয়েছে। এক ৫ মাসের শিশুও রয়েছে মৃতের তালিকায়। পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই। এ রাজ্যেও বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। তাও আবার একেবারে লাফিয়ে।

রাজ্যে বেড়ে গিয়েছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন করে। শুক্রবার বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০ ছুঁয়েছে। বৃহস্পতিবারই আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৮। একদিনে তা বেড়ে হয়েছে ৫৯৬। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৫৮ জন।

এর সঙ্গে সঙ্গে দেশে আক্রান্তের পরিসংখ্যানে তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কলকাতাতেও  এক শিশু করোনা আক্রান্ত। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। শিশুটির বয়স মাত্র ১ বছর ১০ মাস।

সারা দেশের রিপোর্ট বলছে, করোনা আক্রান্তের নিরিখে  প্রথম স্থানে রয়েছে কেরল। সেখানে আক্রান্ত সংখ্যা ১৪৮৭ থেকে বেড়ে হয়েছে ১৬৭৯ । বৃহস্পতিবার থেকে শুক্রবার, মাত্র ২৪ ঘণ্টায় ‘ঈশ্বরের নিজের দেশ’-এ কোভিড আক্রান্ত হয়েছেন ১৯২জন।

দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। বৃহস্পতিবার গুজরাতে এই সংখ্যাটা ছিল ৫০৮। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০৭ জন।

তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, তা আগেই বলা হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। বৃহস্পতিবার রাজধানী শহরে কোভিড আক্রান্ত ছিলেন ৫৬২। শুক্রবার সেই সংখ্যাটা ব্বেড়েই হয়েছে ৫৯২। ২৪ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০ জন।

কোভিড আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা রোগীর সংখ্যা ৫৪৮। বৃহস্পতিবার  আক্রান্তের সংখ্যা ছিল ৫২৬। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য